শ্রীম অর্থাৎ কথামৃতকার মহেন্দ্র গুপ্তের জীবনে শ্রীশ্রীমা সারদার প্রভাবের কথা জানলাম।
উদ্বোধন-এর গত আশ্বিন ১৪৩২ সংখ্যা ধৈর্য ধরে পড়তে পড়তে স্বামী নিত্যমুক্তানন্দজীর ‘মাস্টার মহাশয়ের মাতৃসাধনা’ পড়ে ঋদ্ধ হলাম। শ্রীম অর্থাৎ কথামৃতকার মহেন্দ্র গুপ্তের জীবনে শ্রীশ্রীমা সারদার প্রভাবের কথা জানলাম। লেখক অতি সহজ ভাষায় ব্যক্ত করেছেন শ্রীমর শিক্ষা, কর্মজীবন ও তাঁর শ্রীশ্রীপরমহংস রামকৃষ্ণের সঙ্গে পাঁচ বছরের সান্নিধ্যলাভের অমৃতবাণী এবং শ্রীশ্রীমায়ের সঙ্গে ৩৫ বছরের সান্নিধ্যলাভের দুর্লভ কথাগুলি উল্লেখ করেছেন। “শুদ্ধসত্ত্ব ঈশ্বরগতপ্রাণ মানুষের জীবনে আত্মানুভূতির একটি সময় আসে। মহেন্দ্রনাথের জীবনেও এল।”—উদ্ধৃতিটি মনের মধ্যে দাগ কাটে, গোঁড়া গৃহিকেও ঈশ্বরমুখী করে। এই নিবন্ধটি পড়তে পড়তে যেকোনো মানুষের মধ্যে ভক্তিরস জাগ্রত হতে বাধ্য শুধু তাই নয় এখানে মিশে আছে সত্য-সুন্দরের জ্ঞানরস লাভের পরশপাথর।মহারাজ মুক্ত আনন্দে মুক্তো ছড়িয়ে লিখেছেন শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীমা এবং শ্রীমর দুর্লভ অমূল্য বাণী তিরিশটি তথ্যসূত্রের মাধ্যমে। জ্ঞান-প্রদীপের আলোর শিখায় হৃদয় রাঙাতে পেরে ধন্য হলাম। অমিত কুমার রায়ঝিখিরা, হাওড়া ৭১১৪০১
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
