গ্রীষ্ম বিদায় নিয়ে বর্ষা এলেও দাবদাহের স্মৃতি এখনো ফিকে হয়নি। ইতিমধ্যে

গ্রীষ্ম বিদায় নিয়ে বর্ষা এলেও দাবদাহের স্মৃতি এখনো ফিকে হয়নি। ইতিমধ্যে সংবাদমাধ্যমে উঠে এসেছে একটি খবর। ২০২৬-২৭ সালে নাকি আসছে ‘সুপার এল নিনো’—আবহাওয়া হবে খামখেয়ালি! এ-খবর কতটা চিন্তার? ‘এল নিনো’ আসলে প্রশান্ত মহাসাগরের বুকে সৃষ্টি হওয়া একটি অস্বাভাবিক আবহাওয়ার নাম। প্রশান্ত মহাসাগর আয়তনে আধখানা পৃথিবীর সমান, তাই সেখানে অস্বাভাবিক কিছু ঘটলে, পৃথিবীজুড়ে তার প্রভাব পড়ে। সূর্যের তেজ আর পৃথিবীর ঘূর্ণন—দুইয়ের প্রভাবে নিরক্ষরেখা-সংলগ্ন অঞ্চলে সারাবছর পূর্ব থেকে পশ্চিমে বাতাস বয়। এই বাতাসে ভর করেই অতীতে ইউরোপের পালতোলা জাহাজ আমেরিকায় বাণিজ্য করতে যেত। তাই এর নাম ‘বাণিজ্যবায়ু’। স্থলভাগের বাধা না থাকায় প্রশান্ত মহাসাগরে বাণিজ্যবায়ুর গতি প্রবল। সমুদ্রপৃষ্ঠের জলরাশি এই বাতাসের অভিঘাতে পূর্বে লাতিন-আমেরিকার উপকূল থেকে পশ্চিমে এশিয়া উপকূলের দিকে বইতে থাকে। জলস্রোত যতই পশ্চিমে যায়, সূর্যকিরণে ততই গরম হয়। কাজেই উষ্ণ জলরাশি জমে ইন্দোনেশিয়া ও অষ্ট্রেলিয়ার উপকূলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে। উলটোদিকে ‘পুবালি স্রোত’-এর টানে পেরু ও ইকুয়েডরের উপকূলে সমুদ্রের গভীর থেকে উঠে আসে শীতল জলরাশি। এই কারণে পেরুর উপকূলের তুলনায় ইন্দোনেশিয়ার উপকূলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। উষ্ণ জলরাশির কারণে প্রশান্ত মহাসাগরের পশ্চিমদিকে (এশিয়ায়) বৃষ্টিপাত বেশি হয় এবং শীতল জলরাশির কারণে পূর্বদিকে (লাতিন-আমেরিকায়) বৃষ্টিপাত কম হয়। এল নিনোর বছরে বাণিজ্যবায়ু কমজোরি হয়ে পড়ে। ফলে সমুদ্রপৃষ্ঠের পুবালি স্রোতও কমজোরি হয়। তাই সাগর পেরিয়ে উষ্ণ জলরাশি ইন্দোনেশিয়ার উপকূলে এসে ভিড়তে পারে না—জমা হয় মহাসাগরের মধ্যভাগে ও পূর্বভাগে। কাজেই ঐ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে (স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বাড়লে দুর্বল, ১–২ ডিগ্রি বাড়লে শক্তিশালী, ২ ডিগ্রির বেশি বাড়লে ‘সুপার’ এল-নিনো)। এল নিনোর প্রভাব শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে এবং তুঙ্গে ওঠে ডিসেম্বরে (ক্রিসমাসের সময় উপকূলে অস্বাভাবিক উষ্ণ জলস্রোত লক্ষ্য করে পেরুর নাবিকরা উনিশ শতকে এর নাম রেখেছিলেন El Nino—স্প্যানিশ ভাষায় যার অর্থ শিশু-খ্রিস্ট)। এল নিনোর বিপরীত প্রভাবে পেরু ও ইকুয়েডরে বৃষ্টিপাত বৃদ্ধি পায় এবং এশিয়ার দেশগুলিতে খরার সৃষ্টি হয়। ভারতেও...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in