ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিবছর বিশ্বের কোটি কোটি মানুষের

ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিবছর বিশ্বের কোটি কোটি মানুষের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার মোকাবিলায় বিজ্ঞানীরা এখন ভরসা করছেন একটি অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়ার ওপর, যার নাম উলবাকিয়া (Wolbachia)। প্রকৃতিতে বহু পোকামাকড়ের দেহে স্বাভাবিকভাবে বসবাসকারী এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু রোগবাহী মশার ক্ষমতা কমিয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে, উলবাকিয়া-সংক্রমিত মশার দেহে ডেঙ্গু ভাইরাস সহজে বৃদ্ধি ও বিস্তার লাভ করতে পারে না। ফলে মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ভাইরাস সংক্রমণের ঝুঁকিও কমে যায়। এ ছাড়া বিশেষভাবে প্রস্তুত করা উলবাকিয়াবাহী পুরুষ মশা, স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে তাদের ডিম থেকে নতুন মশা জন্মানোর হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এর ফলে রোগবাহী মশার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই এই জৈবপ্রযুক্তিভিত্তিক পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেবল কীটনাশকের ওপর নির্ভর না করে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য কৌশল হিসাবে উলবাকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপের যুগে এই ক্ষুদ্র ব্যাকটেরিয়াই হয়তো ভবিষ্যতের বড় অস্ত্র হয়ে উঠবে। (সূত্র : The Times of India, 03.06.2026)

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in