ভগবান গীতামুখে চার প্রকার ভক্তের কথা উচ্চকণ্ঠে ঘোষণা করলেন—আর্ত,

“চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনোর্জুন৷আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ৷৷”১ ভগবান গীতামুখে চার প্রকার ভক্তের কথা উচ্চকণ্ঠে ঘোষণা করলেন—আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। উক্ত চতুর্বিধ ভক্তশ্রেণিই সুকৃতিজন রূপে নিনাদিত হয়েছেন। ভক্তের উদ্দেশ্য ভক্তিলাভ। ভক্তির সাধন করে, ভক্তিই প্রাপ্ত হওয়া—এই ভক্তের জীবন। শ্রীশ্রীঠাকুর মধুসিক্ত ভাষায় এই ভাব বর্ণনা করেছেন—“কথাটা এই, তাঁকে ভালবাসা, তাঁর মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত রসিক সেই রস পান করে। তিনি পদ্ম, ভক্ত অলি। ভক্ত পদ্মের মধু পান করে।”২ ভক্তির অন্যতম সংজ্ঞা-রূপে নারদীয় ভক্তিসূত্র বলেছেন—“কথাদিষু ইতি গর্গঃ।”৩ মহর্ষি গর্গের মতে বিভিন্ন অবতারে, ভগবানের যেসব লীলাকাহিনি আছে সেইসব শ্রবণে আকর্ষণ ও অনুরাগই ভক্তির নামান্তর। এই প্রেক্ষাপটকে অবলম্বন করেই আমরা লীলাচিন্তনের পথে অগ্রসর হব। শ্রীশ্রীঠাকুরের এক সরল, সাহসী গৃহিভক্ত তেজচন্দ্র মিত্রের জীবনালোচনায় আমরা মনোনিবেশ করব। শ্রীশ্রীঠাকুর যোগদৃষ্টি সহায়ে যে-সকল ভক্তদের ‘এখানকার লোক’ বলেছিলেন, ঐসকল ভক্তদের মধ্যে তেজচন্দ্র মিত্রও পরিগণিত হন। ১৮৮৩ সালের গ্রীষ্মের এক রবিবার, তেজচন্দ্র হরি মহারাজের সঙ্গে ঠাকুরের কাছে প্রথমবারের জন্য যান। কুশল প্রশ্নাদির পর ঠাকুর তাঁকে জিজ্ঞাসা করেন : “বে করেছিস?” তেজচন্দ্র : “আজ্ঞে হাঁ।” ঠাকুর : “তা করেছিস, করেছিস” বলে আশ্বাস প্রদান করেন। বিদায়বেলা ঠাকুর তেজচন্দ্রকে আবার আসার মধুর আহ্বান জানিয়ে বলেন : “…যখন আসবে একলা এস, শনি-মঙ্গলবার এস।”৪ তেজচন্দ্র বাল্যকাল থেকেই মা কালীর ভক্ত ছিলেন। নিজে বাগবাজারে কালীবাড়িতে প্রত্যহ একবার করে বসতেন ও শ্রীশ্রীকালীপূজার সময় রাত্রি জেগে পূজার তত্ত্বাবধান করতেন। দক্ষিণেশ্বর আগমনের অল্পকাল পরেই নিকট ভক্তদের শরীরের কোনো কোনো স্থান স্পর্শ করে শ্রীশ্রীঠাকুর শক্তি সঞ্চার করতেন, আবার ভক্তদের মধ্যে কা‌উকে কাউকে ঠাকুর ‘আণবী মন্ত্র’দীক্ষাও প্রদান করতেন। তিনি তাঁদের জন্ম-জন্মাগত মানসিক সংস্কার জানতে পারতেন এবং ‘তোর এই মন্ত্র’ বলে নির্দেশ করতেন। তেজচন্দ্র মিত্রকে তিনি ঐরূপে কৃপা করেছিলেন। “সেদিন ছিল শনিবার। হরির সাক্ষাৎ না পাইয়া একাই তিনি শ্রীশ্রীঠাকুরের নিকট উপস্থিত হন, ঠাকুর তাঁহাকে দেখিয়া খুব আনন্দ প্রকাশ করেন ও তাঁহাকে বারান্দার নিভৃতে লইয়া গিয়া বলিলেন, ‘তোমার কোন্ দেবতাকে ভাল লাগে?’ তেজচন্দ্র...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in