ভাইরাস-ঘটিত এক ব্যাধি জলাতঙ্ক। এই রোগের উপসর্গ হলো নিচের চোয়ালের

জলাতঙ্ক কী ভাইরাস-ঘটিত এক ব্যাধি জলাতঙ্ক। এই রোগের উপসর্গ হলো নিচের চোয়ালের নিস্তেজতার (প্যারালাইসিস) জন্য কোনো খাদ্যদ্রব্য, এমনকী জল পানও দুষ্কর হয়ে পড়ে, চোয়াল ঝুলে যায়; তাই এই রোগকে জলাতঙ্ক বলে। প্রায় সমস্ত উষ্ণরক্তবাহী প্রাণীর মধ্যে এই ভাইরাসটি সংক্রামিত ও সংবাহিত হতে পারে, তাই ডাক্তারি পরিভাষায় একে ‘জুনোটিক’ রোগ বলে। এজাতীয় রোগের মধ্যে, মারণক্ষমতার নিরিখে, জলাতঙ্ক প্রথম সারিতে। কিছু তথ্য ও পরিসংখ্যান ইন্টারনেট থেকে পাওয়া কিছু তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় চারহাজার বছর আগে এই রোগটি দেখা গিয়েছিল। ২০২৪ সালে সারা পৃথিবীতে ১৫০টি দেশের প্রায় ষাটহাজার মানুষের মৃত্যু ঘটেছিল এই মারণরোগে, যার মধ্যে প্রায় ছয়হাজার ভারতীয়, অর্থাৎ প্রতি দশজন আক্রান্তের মধ্যে একজন ভারতীয়। প্রায় সাড়ে সতেরো লক্ষ মানুষ (যার অধিকাংশই শিশু) মূলত কুকুর-বিড়ালের আঁচড়ানো কিংবা কামড়ানোর ফলে আক্রান্ত হয় প্রতি বছর। বিভিন্ন গৃহপালিত প্রাণী ছাড়াও বন্যপ্রাণী—যেমন বানর, শিয়াল, খেঁকশিয়াল, বেজি প্রভৃতির মাধ্যমেও রোগবিস্তার ঘটে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, এরা সরাসরি আক্রান্ত না হয়েও এই ভাইরাসের বাহক হিসাবে কাজ করে এবং রোগ ছড়ায়। পরিসংখ্যান অনুযায়ী, জলাতঙ্ক বিস্তারের অন্যতম মূল কারণ অনিয়ন্ত্রিত পথকুকুর। তবে বর্তমানে বেশ কিছু সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবী সংস্থাকে পথকুকুরদের টিকাকরণ ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। রোগসংক্রমণ জলাতঙ্কগ্রস্ত প্রাণী বা মানুষের আঁচড়ানো বা কামড়ানোর মাধ্যমে লালার দ্বারা এই ভাইরাসটি অন্য সুস্থ প্রাণী বা মানুষের শরীরে সংবাহিত হয়। স্নায়ুপথ বেয়ে অত্যন্ত ধীরগতিতে ক্ষতস্থান থেকে এই ভাইরাসটি এগিয়ে যায় মস্তিষ্কের দিকে। সেখান থেকে লালাগ্রন্থিগুলিতে পৌঁছে যায় এই ভাইরাস। রক্তের মাধ্যমে ছড়ায় না বলে রক্তপরীক্ষা করে অন্য ভাইরাস-ঘটিত রোগের মতো রোগনির্ণয়ে বিশেষ লাভ হয় না। রোগের লক্ষণ প্রকাশ শুরু হয় ভাইরাসটি মস্তিষ্কের কোষে পৌঁছে গেলেই এবং এই প্রকাশের দিনক্ষণ নির্ভর করে শরীরের কোন জায়গায় কামড় অথবা আঁচড় পড়েছে, তার ওপর। যত মস্তিষ্কের কাছাকাছি (মূলত স্নায়ুপথের কাছে) কামড় বা আঁচড় পড়বে, তত দ্রুত সংক্রমণের সম্ভাবনা। সাধারণত কামড়ানো বা আঁচড়ানোর চারদিন থেকে ছয়বছর...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in