গৌড়বঙ্গের শেষ হিন্দু রাজা গৌড়েশ্বর লক্ষ্মণসেন। ইতিহাস থেকে জানা যায়,
গৌড়বঙ্গের শেষ হিন্দু রাজা গৌড়েশ্বর লক্ষ্মণসেন। ইতিহাস থেকে জানা যায়, সেন রাজারা বিদ্বান ও বিদ্যোৎসাহী ছিলেন, কাব্য-সংগীতের চর্চা করতেন। বাংলার প্রসিদ্ধ স্মৃতিকার হলায়ুধ মিশ্র ছিলেন লক্ষ্মণসেনের ‘মহামাত্য’। তিনি বৈদিক কর্মকাণ্ড অনুসারী একাধিক ধর্মশাস্ত্র ও স্মৃতিগ্রন্থ রচনা করেছিলেন। লিখেছিলেন অভিধানরত্নমালা নামে সংস্কৃত কোষগ্রন্থ এবং ছন্দ নিয়ে কবিরহস্য। এছাড়া সেকশুভোদয়া নামে তাঁর রচিত মিশ্র সংস্কৃতে একটি পুঁথি পাওয়া যায়। মালদহ জেলার পাণ্ডুয়া অঞ্চলে ‘বাইশহাজারি’ নামে পরিচিত এক দরগায় সেকশুভোদয়ার একমাত্র পুঁথিটি রক্ষিত ছিল। ঊনবিংশ শতকে মালদহের জেলা কালেক্টর উমেশচন্দ্র বটব্যাল স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক হরিদাস পালিতের মুখে পুঁথিটির কথা জানতে পারেন। পণ্ডিত রজনীকান্ত চক্রবর্তী ও হরিদাস পালিতের যৌথ উদ্যোগে উমেশচন্দ্রের জন্য সেকশুভোদয়ার একটি ‘ফেয়ার’ কপি তৈরি হয়। অবশ্য পুঁথির একটি ‘রাফ’ কপি থেকে যায় হরিদাস পালিতের কাছে। কিছুদিন পর উমেশচন্দ্র মালদহ থেকে বদলি হয়ে যান এবং ‘ফেয়ার’ কপির সঙ্গে মূল পুঁথিটিও নিয়ে যান। দুর্ভাগ্যের কথা, ১৮৯৮ সালে উমেশচন্দ্রের মৃত্যুর পর সেকশুভোদয়ার মূল পুঁথিটির সঙ্গে ‘ফেয়ার’ কপির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। হরিদাস পালিত পরে সেকশুভোদয়ার ‘রাফ’ কপিটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মণীন্দ্রমোহন বসুকে হস্তান্তরিত করেন। অধ্যাপক বসু কায়স্থ পত্রিকার কয়েকটি সংখ্যায় (১৩২০—১৩২২ বঙ্গাব্দ) সেকশুভোদয়ার ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত মূল অংশ-সহ অনুবাদ প্রকাশ করেন। এর প্রায় বারো বছর পর জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দে (মে ১৯২৭) ‘হৃষীকেশ গ্রন্থমালা’র অংশ হিসাবে পণ্ডিত সুকুমার সেনের সম্পাদনায় পুঁথিটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। ভূমিকা লেখেন আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়। সেকশুভোদয়ার নায়ক হলেন শেখ জালালউদ্দিন তাব্রিজি। ১২০৪ সালে বখতিইয়ার খলজির ‘নোদিয়াহ’ আক্রমণের পূর্বে ইনি গৌড়বঙ্গে এসেছিলেন। শেখের উদয় বা শুভাগমন বোঝাতে পুঁথির নামকরণ সেকশুভোদয়া। সেকশুভোদয়ার ষষ্ঠ পরিচ্ছেদে শেখ আত্মপরিচয় দিয়ে লক্ষ্মণসেনকে জানাচ্ছেন, পশ্চিম দেশের অট্টাব রাজ্যে তাঁর জন্ম। ‘কাফুরনামা পিতা মম’।১ যদিও সুকুমার সেন শেখ জালালউদ্দিনের সঙ্গে লক্ষ্মণসেনের দেখা হওয়া, পুষ্পিকায় লিপিকরের পুঁথিলিখনের দিন এবং হলায়ুধ মিশ্রের মতো বিদ্বানের দ্বারা পুঁথিতে অশুদ্ধ সংস্কৃতের প্রয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন,২ সুনীতিকুমার স্বীকার করেছেন, গৌড়বঙ্গে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
