বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের ভবনের পাশ দিয়ে ‘মা সারদা সদাব্রত ভবন’-এ
বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের ভবনের পাশ দিয়ে ‘মা সারদা সদাব্রত ভবন’-এ যাওয়ার সময় বামদিকে প্রথম যে একতলা বাড়িটি চোখে পড়ে, সেটিই ‘লেগেট হাউস’। মঠের অন্যতম প্রাচীন ভবন এটি। ১৮৯৮ সালে বেলুড়ে মঠস্থাপনের আগে থেকেই এই বাগানবাড়িটি ছিল। তখন এর মালিক ছিলেন হরিধন দত্ত। ‘সোনামণি’ বা ‘সোনা’ নামের জনৈক ওড়িয়া মালির নাম অনুসারে এটি ‘সোনার বাগান’ বলে পরিচিতিলাভ করেছিল। আবার মঠের উত্তরদিকে অবস্থিত হওয়ায় একে ‘উত্তরের বাগানবাড়ি’ও বলা হতো। লেগেট হাউসে শ্রীশ্রীমা শ্রীশ্রীমা দুবার দুর্গাপূজার সময় এই বাড়িতে অবস্থান করেছেন বলে জানা যায়। স্বামীজী ১৯০১ সালে প্রথম মঠে দুর্গাপূজা করার পর এগারো বছর মঠে প্রতিমায় দুর্গাপূজা হয়নি। এরপর স্বামী প্রেমানন্দজীর উদ্যোগে পুনরায় মঠে প্রতিমাতে দুর্গাপূজা হয় ১৯১২ সালে। এই সময় শ্রীশ্রীমা ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ছয়দিন এই বাগানবাড়িতে বাস করেছিলেন। ২২ অক্টোবর তিনি উদ্বোধনে ফিরে যান। তখন এই বাগান মঠের অধীনে ছিল না, মালিকের অনুমতি নিয়ে এখানে শ্রীশ্রীমায়ের বসবাসের ব্যবস্থা করা হয়েছিল। এই ভবনে শ্রীশ্রীমায়ের প্রথম আগমনের এক দিব্যভাবময় বর্ণনা আমরা পাই মায়ের শিষ্য ও সেবক স্বামী অরূপানন্দের কথায়। মহারাজ লিখেছেন : “মঠে দুর্গাপূজা। আজ দেবীর বোধন। শ্রীশ্রীমা আজ বৈকালে মঠে আসিবেন।… মায়ের আসিতে বিলম্ব দেখিয়া পূজনীয় বাবুরাম মহারাজ ছুটাছুটি করিতেছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গলঘট ও কলাগাছ-স্থাপন হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন, ‘এসব এখনও হয়নি, মা আসবেন কি?’ দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীশ্রীমায়ের গাড়ি মঠে পৌঁছিল।”১ আরেক প্রত্যক্ষদর্শী লাবণ্যকুমার চক্রবর্তী আরো কিছু তথ্য সংযোজন করে লিখেছেন : “ষষ্ঠীর দিন মঠের ফটকে শ্রীশ্রীমাতাঠাকুরানীর গাড়ি আসিয়া থামিয়াছে। ঘোড়া ছাড়িয়া দিয়া স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ-লীলাসহচরগণ গাড়ি টানিয়া মঠপ্রাঙ্গণে লইয়া আসিতেছেন।… স্বামী প্রেমানন্দ আনন্দে টলিতেছেন। চোখ-মুখ দিয়া যেন আনন্দ ঠিকরাইয়া পড়িতেছে!”২ শ্রীশ্রীমায়ের জীবনীকার স্বামী গম্ভীরানন্দ এপ্রসঙ্গে লিখেছেন : “গাড়ি প্রাঙ্গণে আসিয়া থামিলে গোলাপ-মা শ্ৰীমাকে হাত ধরিয়া সন্তর্পণে নামাইলেন। নামিবার পর সমস্ত দেখিয়া তিনি সহাস্যে বলিলেন, ‘সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা-ঠাকরুন এলুম।’”৩ লেগেট...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
