পরমহংস সন্ন্যাসীর পালনীয় মূল নিয়মগুলির সম্পর্কে বলার পর এখন পরমহংস পরিব্রাজকের

[পূর্বানুবৃত্তি : জ্যৈষ্ঠ ১৪৩৩ সংখ্যার পর]।।৩।। পরমহংস সন্ন্যাসীর অবশ্য প্রতিপালনীয় ব্রত ও সন্ন্যাসের চরম আদর্শঅথাতঃ পরমহংসপরিব্রাজকানামাসন-শয়নাভ্যাং ভূমৌ ব্রহ্মচারিণাং মৃৎপাত্রং বাঽলাবুপাত্রং দারুপাত্রং বা কামক্রোধলোভমোহদম্ভদর্পাসূয়ামমত্বাহংকারানৃতাদীনপি ত্যজেদ্বর্ষাসু ধ্রুবশীলোঽষ্টৌমাসানেকাকী যতিশ্চরেদ্‌দ্বাবেব বা চরেদ্‌দ্বাবেব বা চরেৎ॥৪ অন্বয়—অথ (তারপর [দণ্ডগ্রহণ, কৌপিনধারণ, সর্বভূতে অভয়প্রদান ইত্যাদির পর]) অতঃ (এখন [সন্ন্যাসীর কঠোরভাবে ব্রহ্মচর্যাদি ব্রত আজীবন রক্ষা করার কথা জোর দিয়ে বিশেষভাবে বলা হচ্ছে]) পরমহংসপরিব্রাজকানাম্ ([যিনি নিজেকে পরমহংসরূপে জানতে পেরেছেন তিনিই পরমহংস] যিনি পরমহংস এবং ([যিনি সংসারবন্ধন নিঃশেষে ছিন্ন করে একাকী বিচরণশীল গণ্ডারের মতো নিঃসঙ্গ হয়ে পরমাত্মার ধ্যানে মগ্ন হয়ে ঘুরে বেড়ান তিনি]) পরিব্রাজকও বটে, [তিনি] আসনশয়নাভ্যাং ভূমৌ ([দিবাভাগে] ভূমিতে আসন করে বসবেন এবং [রাত্রিতে] ঐ ভূমিতেই শয়ন করবেন), ব্রহ্মচারিণাং (ব্রহ্মচর্যের আচার অনুষ্ঠানকারী ঐ সন্ন্যাসিগণ [অর্থাৎ দণ্ড প্রভৃতি গ্রহণেই সন্ন্যাস হয় না, ব্রহ্মচর্যাদি পঞ্চমহাব্রত পালনই সন্ন্যাসরক্ষার একমাত্র উপায়; তবে ব্রহ্মচারীর সঙ্গে সন্ন্যাসীর এইমাত্র পার্থক্য যে, সন্ন্যাসীকে এখন আর কষ্ট করে বা জোর করে পঞ্চমহাব্রতের অনুষ্ঠান করতে হয় না—এগুলি এখন তাঁর কাছে অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছে]) মৃৎপাত্রং বা (হয় মাটির তৈরি পাত্র), [নয়তো] অলাবুপাত্রং (লাউয়ের খোলা দিয়ে তৈরি পাত্র) [অথবা] দারুপাত্রং (কাঠের তৈরি পাত্র) বা [অর্থাৎ যখন যেটি পাবেন তখন সেটিই জল পানাদির জন্য ব্যবহার করবেন]। [সন্ন্যাসী] কামঃ (বিষয়ভোগের ইচ্ছা বা মৈথুনেচ্ছা) ক্রোধঃ (কামোপভোগের ইচ্ছা পূর্ণ না হয়ে বাধাপ্রাপ্ত হলে উৎপন্ন মনোবৃত্তি) লোভঃ (সামনে অবস্থিত প্রলোভনের বস্তুতে ভোগেচ্ছা) মোহঃ (অনিত্য-অশুচি-দুঃখময় এবং অনাত্ম শরীরে নিত্য-শুচি-সুখকর আত্মবুদ্ধি) দম্ভঃ (ধর্মধ্বজিত্ব অর্থাৎ ‘আমিই পরম ধার্মিক’ প্রভৃতি ভাব প্রকাশের প্রচেষ্টা), দর্পঃ (নিজেকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা), অসূয়া (ঈর্ষাবশত অপরের গুণে দোষদর্শনের প্রচেষ্টা) মমত্বম্ (‘এটি আমার’—এরকম বুদ্ধি বা পরের দ্রব্যকে নিজের বলে মনে করা) অহংকারঃ (আমি একে মানুষ, তদুপরি ব্রাহ্মণ অর্থাৎ বর্ণশ্রেষ্ঠ, তার ওপর বিদ্বান—এই ধরনের বুদ্ধি) অনৃতাদীন্ অপি (অহিতকর, অপ্রিয় ও প্রমাণশূন্য বাক্যপ্রয়োগের প্রবণতা) আদি (ইত্যাদি [এখানে ‘আদি’ শব্দে হর্ষ, শোক প্রভৃতিকেও বুঝতে হবে]) ত্যজেৎ (নিঃশেষে পরিত্যাগ করবেন)। [পরমহংস সন্ন্যাসী] বর্ষাসু (বর্ষার মাসগুলিতে [আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন—এই চার...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in