গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে আনন্দময়
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে আনন্দময় পরিবেশে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত বৈকালিক ধর্মসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এদিন প্রায় ২৩,০০০ ভক্ত খিচুড়ি-প্রসাদ গ্রহণ করেন। ২২ ফেব্রুয়ারি পাঠ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা প্রভৃতির মাধ্যমে মহাসমারোহে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব মহোৎসব উদ্যাপিত হয়। সারাদিনে লক্ষাধিক মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন এবং প্রায় ৩৭,০০০ ভক্ত ও দর্শনার্থী খিচুড়ি-প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মঠ, হালাসুরু, বেঙ্গালুরু : গত ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ বেঙ্গালুরুতে রামকৃষ্ণ-ভাবান্দোলনের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বর্ষব্যাপী উৎসবের সমাপ্তি-পর্ব অনুষ্ঠিত হয়। জনসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীশ্রীচণ্ডীহোম, মূল্যবোধ শিক্ষা বিষয়ে কর্মশালা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, রথযাত্রা প্রভৃতি ছিল এই তিনদিনের অনুষ্ঠানের অঙ্গ। শত শত সাধু ও ব্রহ্মচারী, ভক্ত, ছাত্রছাত্রী ও অন্যান্য ব্যক্তি এইসকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন, ইম্ফল : গত ১৭ জানুয়ারি ২০২৬ বাবুপাড়া প্রাঙ্গণে প্রি-প্রাইমারি স্কুলের উদ্বোধন করেন মণিপুরের রাজ্যপাল মাননীয় অজয়কুমার ভাল্লা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের পত্রিকা প্রকাশ করেন। ১৯ জানুয়ারি ইউরিপোক প্রাঙ্গণে অবস্থিত এই কেন্দ্রের উচ্চ বিদ্যালয়ে একটি ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’র উদ্বোধন করা হয়। রামকৃষ্ণ মিশন, বিজয়ওয়াড়া : গত ১ ফেব্রুয়ারি ২০২৬ এই কেন্দ্রের গান্ধিনগর প্রাঙ্গণে ‘বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স’-এর উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপলক্ষে বিশেষ পূজা এবং ভক্ত, যুব ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ আশ্রম, রায়পুর : গত ২ ফেব্রুয়ারি ২০২৬ বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ-মন্দির প্রতিষ্ঠার ৫০তম বর্ষপূর্তি উৎসব (১৯৭৬—২০২৬) উদ্যাপিত হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম, ঝাড়গ্রাম : গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ এই আশ্রমের শ্রীরামপুর উপকেন্দ্রে নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বারোদ্ঘাটন করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। তিনি আশ্রমের সাধুনিবাসের একটি লিফটেরও উদ্বোধন করেন। বিশেষ অনুষ্ঠান ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার ১২৯তম বর্ষপূর্তি উপলক্ষে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
