মহাপুরুষ মহারাজ দ্বারকা মহারাজকে বলেছিলেন : “মন্দিরের দুদিকে

[পূর্বানুবৃত্তি : চৈত্র ১৪৩২ সংখ্যার পর]।।২।। মহাপুরুষ মহারাজ দ্বারকা মহারাজকে বলেছিলেন : “মন্দিরের দুদিকে যে বড় মাঠ আছে, সেখানে শ্রীশ্রীঠাকুর প্রতিদিন হাঁটাহাঁটি করেন। তুমি মাঠ ও বারান্দা দুটি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। কোনো ময়লা, আবর্জনা বা চোরকাঁটা যেন না থাকে—তাতে শ্রীশ্রীঠাকুরের বেড়াতে কষ্ট হয়।” শ্রীগুরুর আদেশকে বেদবাক্যজ্ঞানে দ্বারিকা মহারাজ অতি নিষ্ঠার সঙ্গে শ্রীশ্রীঠাকুরের ঐ সেবাটি করতেন। কাশী সেবাশ্রমে যখন ছিলাম তখন স্বামী ব্রহ্মানন্দজীর শিষ্য বুদ্ধ মহারাজ (স্বামী ভাস্বরানন্দ) ওখানকার অধ্যক্ষ—সদাশিব মানুষ, একেবারে নির্লিপ্ত। অথচ সেবাশ্রমের মতো কঠিন দায়িত্ব সুন্দরভাবে সামলেছেন, শেষে কাশীতেই তাঁর দেহত্যাগ হয়। প্রতিদিন রাত তিনটায় উঠে জপধ্যান করতেন। কখনো কখনো সোমবার বা একাদশীতে বিশ্বনাথের দর্শনে যেতেন, মাঝে মাঝে গঙ্গাস্নানও করতেন। ‘গুণা’ নামে এক সেবক সেবাশ্রমে ছিল, সেই তাঁর সঙ্গে যেত। দু-একবার বিশ্বনাথ-মন্দিরে তাঁকে দেখার সুযোগ হয়েছে। মন্দিরে প্রবেশ করতেন একটা ভাবের সঙ্গে, তিনি গেলে সবাই পূজা করার জন্য তাঁকে জায়গা করে দিত। পূজা-শেষে পূজারি তাঁর কপালে প্রসাদি চন্দন ও গলায় মালা পরিয়ে দিত—সে এক অপূর্ব দৃশ্য! ভাবে গদগদ যেন! পাণ্ডারা ধরে ধরে মন্দিরের বাইরে নিয়ে এলে গুণা তাঁকে ধরে গলি পেরিয়ে রিকসায় তুলে দিত। তারপর আশ্রমে এসে তিনি শ্রীশ্রীঠাকুরকে প্রণাম করে ঘরে ঢুকতেন। বুদ্ধ মহারাজের মুখে শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সিঙ্গাপুর আশ্রমে ছিলেন। সেসময় নেতাজী সুভাষচন্দ্র বসু প্রায় রোজই আশ্রমে আসতেন ও মন্দিরে কিছু‌ক্ষণ কাটাতেন, মাঝে মাঝে বুদ্ধ মহারাজের সঙ্গে কথাবার্তাও হতো। বিশ্বযুদ্ধ যখন ভালভাবে শুরু হয়েছে, সুভাষচন্দ্র বসুর সঙ্গে যোগাযোগ থাকার কারণে বুদ্ধ মহারাজকে কিছুদিন কারাবন্দি থাকতে হয়েছিল। স্বামী মুক্তানন্দ অর্থাৎ বনবিহারী মহারাজ কাশী সেবাশ্রমের ড্রেসিংরুমের উমেশ মহারাজের সঙ্গে কাজকর্ম করতেন। প্রতিদিন ভোরবেলায় বনবিহারী মহারাজ ড্রেসিংরুমে গিয়ে কাজকর্মের সব জোগাড় করে রাখতেন। তিনি আমাদের বলেছিলেন, একদিন পুরানো বহিরঙ্গ বিভাগের সামনে একটি অল্পবয়স্কা মহিলাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। তখন সেই অল্পবয়স্কা মহিলা তাঁর বুকের দগদগে পচা ঘা মহারাজকে দেখান। মহারাজের ভাষায় : “আমি প্রায় আঁতকে উঠে চোখ বন্ধ করলাম এবং...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in