স্বামী বিবেকানন্দের বিশাল ও বহুস্তরীয় মানসলোকে গঙ্গা শুধু একটি নদীর

স্বামী বিবেকানন্দের বিশাল ও বহুস্তরীয় মানসলোকে গঙ্গা শুধু একটি নদীর নাম নয়। এ এক জীবন্ত চেতনা, এক অনিবার্য অনুরাগ, এক গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রতীক। তাঁর চিন্তায় গঙ্গা কখনো প্রকৃতির অপরূপ রূপমাধুর্যের আধার, কখনো মাতৃস্নেহের স্পর্শময় স্মৃতি, আবার কখনো ইতিহাস ও ভূগোলের বাস্তব সত্যের নির্ভীক ভাষ্যকার। এই বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির কারণেই গঙ্গা তাঁর হৃদয়ের স্পন্দনে, বুদ্ধির বিশ্লেষণে এবং রসবোধের উচ্ছলতায় এক অনন্য সমন্বয়ে উদ্ভাসিত। এই সমন্বয়ের মধ্যেই ধরা পড়ে বিবেকানন্দের ব্যক্তিত্বের আশ্চর্য বৈশিষ্ট্য। একদিকে তাঁর নিসর্গপ্রেমিক কবিমানস—যেখানে রং, আলো, তরঙ্গ ও আকাশের খেলায় তিনি গঙ্গাতীরকে জীবন্ত চিত্রপটে রূপ দেন; অন্যদিকে তিনি ইতিহাস-সচেতন মনীষী—যিনি নদীর গতিপথ, বন্দর-সভ্যতার উত্থান-পতন এবং ভূপ্রকৃতির পরিবর্তনকে গভীর পর্যবেক্ষণে বিচার করেন। আবার একইসঙ্গে তিনি ধর্মপ্রাণ ভক্ত, যাঁর কাছে গঙ্গা মাতৃরূপে পূজিতা; তবু সেই ভক্তি কখনো অন্ধ আবেগে পর্যবসিত হয় না, কারণ তাঁর যুক্তিবাদী সত্তা সর্বদা তাঁকে বাস্তবতার মাটিতে স্থিত রাখে। ফলে আবেগ ও বিশ্লেষণ, কল্পনা ও তথ্য, ঐতিহ্য ও সমকাল—সব মিলিয়ে গঙ্গা তাঁর লেখনীতে এক সামগ্রিক অভিজ্ঞতায় পরিণত হয়।স্বামী বিবেকানন্দের ভাবজগতে গঙ্গা নিছক তত্ত্বের বিষয় নয়, বরং প্রত্যক্ষ অনুভবের এক উজ্জ্বল বাস্তবতা। তাঁর রচনার অন্তঃসলিলে গঙ্গা এমনভাবে প্রবাহিত যে, মনে হয় তিনি নদীটিকে শুধু দেখেননি—তার সঙ্গে একাত্ম হয়েছেন। এই অনুভূতির প্রকৃত স্বরূপ উপলদ্ধি করা যায় ‘পরিব্রাজক’ পর্বে দৃষ্টি নিবদ্ধ করলে, তখন স্পষ্ট হয়ে ওঠে তাঁর নিসর্গ–সৌন্দর্যবোধের অপূর্ব গভীরতা। সেখানে গঙ্গা তাঁর কাছে এক চলমান চিত্রপট। হৃষীকেশ থেকে গোমুখ পর্যন্ত নির্মল নীলাভ জলধারা, তীরভূমির সবুজের অসংখ্য স্তর ও ছায়া, তরঙ্গের মৃদু সুরেলা ধ্বনি আর আকাশ–মেঘ–আলোর অনবরত পরিবর্তন—সব মিলিয়ে গঙ্গাতীর তাঁর কবিমানসে এক জীবন্ত কবিতায় রূপান্তরিত হয়েছে। বর্ণনার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যায়, প্রকৃতি তাঁর কাছে অনুভূতিরও বিষয়। রঙের গভীরতা তিনি যেন হৃদয়ে ধারণ করেছেন, জলের সুর তিনি অন্তরে শুনেছেন, আর সেই অনুরণন ভাষায় মূর্ত হয়ে উঠেছে স্বতঃস্ফূর্ত কাব্যধারায়। ফলে গঙ্গা তাঁর রচনায় নদী মাত্র না হয়ে হয়ে উঠেছে আলো, সুর,...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in