ভারতীয় ধর্মচিন্তা ও সংস্কৃতির অন্তস্তলে গঙ্গা এক অনির্বচনীয় মহিমার আধার।
ভারতীয় ধর্মচিন্তা ও সংস্কৃতির অন্তস্তলে গঙ্গা এক অনির্বচনীয় মহিমার আধার। গঙ্গা কেবল একটি নদী নয়, বরং মানবজীবনের পবিত্র প্রবাহ, পাপক্ষালনের আশ্রয় এবং মোক্ষপ্রদার্ত্রী। প্রাচীন পুরাণে গঙ্গার অবতরণকাহিনি তাই একটি ঘটনামাত্র নয়; এ এক গভীর আধ্যাত্মিক সত্যের প্রকাশ—যেখানে মানুষের দুঃখ, পাপ ও মুক্তির আকাঙ্ক্ষা এক অপূর্ব সুরে মিশে গেছে। রাজা সগরের পুত্রগণ অভিশাপবশত ভস্মীভূত হয়ে পাতালে নিক্ষিপ্ত হলে তাদের আত্মার মুক্তির জন্য গঙ্গাকে ধরাতলে আনার প্রয়াস শুরু হয়। রাজা অংশুমান ও তাঁর পুত্র দিলীপ দীর্ঘকাল তপস্যা করেও এই দুঃসাধ্য সাধন করতে পারেননি। অবশেষে সেই মহান দায়িত্ব গ্রহণ করেন রাজা ভগীরথ। অদম্য ধৈর্য ও একাগ্র সাধনায় তিনি গঙ্গাদেবীকে প্রসন্ন করেন। দেবী তাঁর সম্মুখে আবির্ভূত হয়ে অবতরণের প্রতিশ্রুতি দিলেও দুটি গভীর সংশয় ব্যক্ত করেন—তাঁর অপ্রতিরোধ্য বেগ কে ধারণ করবে? এবং মানুষের পাপ ধোওয়ার ফলে যে অশুদ্ধি সঞ্চিত হবে, তা তিনি কোথায় নিবারণ করবেন? ভগীরথ ভক্তিভরে উত্তর দেন—দেবাদিদেব শিবই তাঁর দুর্দমনীয় স্রোত ধারণ করতে সক্ষম; আর সাধু-সন্ন্যাসীদের পবিত্র স্পর্শে সেই সমস্ত পাপ নিজে থেকেই বিলীন হয়ে যাবে, কারণ তাঁদের অন্তরে বিরাজমান শ্রীহরিই সর্বপাপহারী। ভগীরথের এই অকুণ্ঠ বিশ্বাস ও তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাঁর জটাজালে গঙ্গার প্রবল ধারাকে ধারণ করেন এবং স্নিগ্ধ স্রোতে তাঁকে পৃথিবীতে অবমুক্ত করেন। এরপর গঙ্গা ভগীরথের পথ অনুসরণ করে মর্তের মাটি পবিত্র করতে করতে অবশেষে সেই স্থানে পৌঁছান, যেখানে সগরপুত্রদের ভস্মাবশেষ ছিল। তাঁর পবিত্র জলের স্পর্শমাত্রেই তারা মুক্তিলাভ করে স্বর্গে আরোহণ করে। এই কাহিনির মধ্য দিয়ে গঙ্গা কেবল এক নদী হিসাবে নয়, বরং ঈশ্বরকৃপা, সাধনা ও ভক্তির সম্মিলিত শক্তির প্রতীক হয়ে উঠেছেন—যিনি মানবজীবনের অন্ধকার দূর করে মুক্তির আলোকপ্রাপ্তির পথ উন্মোচন করেন। গঙ্গার এই অবতরণকাহিনিই তাঁর মাহাত্ম্যের মূল উৎস। গঙ্গাজল শুধু বাইরের শুচিতা নয়, অন্তরের অশুদ্ধিকেও দূর করে—এই বিশ্বাস যুগে যুগে মানুষের মনে উজ্জ্বল হয়ে আছে। তাই গঙ্গা এক চিরপ্রবহমান তীর্থ—যাঁর প্রতিটি তরঙ্গে বিদ্যমান ঈশ্বরকৃপা, সাধুসঙ্গ ও ভক্তির স্পর্শ। তাঁর জলে স্নান,...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
