সমতলভূমি হরিদ্বার হইতে মানবের গতিপথ ঊর্ধ্বমুখী হইয়াছে। কারণ, এখান হইতেই উত্তরাখণ্ডের সূচনা।
সমতলভূমি হরিদ্বার হইতে মানবের গতিপথ ঊর্ধ্বমুখী হইয়াছে। কারণ, এখান হইতেই উত্তরাখণ্ডের সূচনা। এখান হইতেই নর ও নারায়ণের তপস্যাভূমি বদরীনারায়ণ যাইবার রাস্তা। বদরীনারায়ণ বা ‘হরি’র দ্বার বলিয়া এই স্থানকে বৈষ্ণবগণ ‘হরিদ্বার’ বলেন। শৈবগণ ইহাকে ‘হর’ অর্থাৎ কেদারনাথ শিব তথা কেদারখণ্ডের ‘দ্বার’স্বরূপ মানিয়া ইহাকে ‘হরদ্বার’ আখ্যা দিয়াছেন। নিত্যজীবনে ‘দ্বার’ শব্দটির সহিত আমরা বিশেষ পরিচিত। জীবনধারণের জন্য আমাদের প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন—আহার, পরিধান, গৃহ। গৃহ বা আশ্রয়স্থানকে জীবনে খুব গুরুত্বপূর্ণ বলিয়া আমরা মনে করি। গৃহদ্বার সেই নিরাপদ আশ্রয়ের প্রবেশপথ। গৃহকে আশ্রয় করিয়া আমরা বহির্জগতের সহিত যোগাযোগ রক্ষা করি। এই যোগাযোগ কীরূপ? মানুষের অন্তরে নানাবিধ প্রবৃত্তি রহিয়াছে, যাহার দ্বারা সে অপর মানুষের সহিত সংযোগ স্থাপন করে। এই প্রবৃত্তিসমূহই তাহাকে নানাবিধ সামাজিক কার্যকলাপে নিয়োজিত করে—কিছুটা জীবনধারণের প্রয়োজনে, কিছুটা সামাজিকতার খাতিরে। এই প্রবৃত্তি মানুষের চিত্তকে এমন বহির্মুখী করিয়া রাখে যে, সে নিজের শক্তিকে অপব্যয় করিয়া চলে; যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে থাকে অসচেতন। পরিণামে সে ক্লান্ত, অবসন্ন ও নিঃস্ব হইয়া পড়ে। ব্যস্ততার দ্বারা সাময়িক আনন্দলাভ হইলেও অন্তরের গভীরে ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকে একপ্রকার শূন্যতা। এই শূন্যতাকে ভুলিতে মানুষ আবার নানাবিধ কৃত্রিমতা, আমোদ ও উত্তেজনার আশ্রয় গ্রহণ করে। তাহাতে শূন্যতা বাড়ে বই কমে না। অন্তরে অতি আপনার যে-গৃহ, যাহা জীবনগৃহের মূল, তাহাতে স্থিতি এবং জগতের সহিত নিরন্তর যোগাযোগ তাই খুব সুখের হয় না। বিখ্যাত মনস্তত্ত্ববিদ কার্ল ইয়ুং মানবজীবনের এই সংকটের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিয়াছেন, মানুষ মহৎ জীবন (‘গ্রেট লাইফ’) নির্মাণে ব্যস্ত। ইহার জন্য পেশা, অর্থ, খ্যাতি ও আরাম-আয়েশের পিছনে সে সর্বশক্তি প্রয়োগ করে, কিন্তু তাহার অন্তরাত্মা প্রায় উপেক্ষিতই রহিয়া যায়। বাহিরে সবই সুসংগঠিত, সুশোভিত ও সাফল্যমণ্ডিত বলিয়া প্রতীয়মান হইলেও অন্তর-গৃহে এক অদৃশ্য দারিদ্র, এক অব্যক্ত অসন্তোষ ও গভীর শূন্যতা বিরাজ করে। ইয়ুং স্পষ্ট করিয়া বলিয়াছেন, মানুষ যখন বাহ্যবস্তুর অনুসন্ধানে প্রবৃত্ত হয়, তখন সে কখনোই ন্যূনতম প্রাপ্তিতে সন্তুষ্ট থাকে না; বরং ক্রমাগত অধিকতর প্রাপ্তির জন্য সচেষ্ট হয়। আকাঙ্ক্ষা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
