সাধন-ভজন করে ফল হয় না? কে বললে? নিশ্চয়ই হয়। এতে তিলমাত্র সন্দেহ নাই।

সাধন-ভজন করে ফল হয় না? কে বললে? নিশ্চয়ই হয়। এতে তিলমাত্র সন্দেহ নাই। একটু খাটলে জগতের লোকে মজুরি দেয়; আর ভগবানের জন্য খাটলে তিনি কি এমন নিষ্ঠুর যে, তার জন্য মজুরি দেবেন না? তবে ঠিক ঠিক খাটা চাই, বাজে খাটুনি খাটলে হবে না। সকালে আধ ঘণ্টা, বিকালে আধ ঘণ্টা বসে ও কি ধ্যান! একটা নিরন্তর ভাব লেগে থাকবে না? একটুখানি চোখ বুজে তারপর সমস্ত দিন চকড়বায় যোগ দেওয়া। যদি ঠিক ঠিক অহরহ ধ্যান করতে পারে, তবেই না উপলব্ধি হবে। যন্ সাধন তন্ সিদ্ধি—যা চাও সেইটা এখনি কর। একেবারে পুরোপুরি না হোক, তবু যতটুকু পার কর। এখনই সাধনে লেগে যাও। এরপর আর সুযোগ মিলবে না। যদি কেউ ঠিক ঠিক ভগবানকে উদ্দেশ্য করে বেরোয় এইরূপ লোক আজ হোক, কাল হোক, তাঁর কৃপার ইঙ্গিত পাবেই পাবে। তাঁর জন্য কেউ এক পা এগুলে তিনি যে একশত পা এগোন এ শুধু কথার কথা নয়। যে তাঁর কৃপালাভের জন্য একটু চেষ্টা করেছে সেই এটা বুঝতে পেরেছে। —স্বামী তুরীয়ানন্দ

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in