গত ১০ অগস্ট ২০২৫ রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোলে রামকৃষ্ণ বিবেকানন্দ

অখিল ভারত বিবেকানন্দ যুবমহামণ্ডল, চৌবেড়িয়া শাখা, উত্তর ২৪ পরগনা : গত ১৩ জুলাই ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যুব-শি‌ক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ভাষণ দেন প্রমোদরঞ্জন দাস, যুগল প্রধান, সুধীর বিশ্বাস, ডঃ তুহিন চ্যাটার্জি ও দেবাশিস কুণ্ডু। ৩৮৬ জন ছাত্র এই অনুষ্ঠানে যোগদান করে। বাঁকুড়া বর্ধমান রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার যুবপরিষদ : গত ১০ অগস্ট ২০২৫ রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত যুবপরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ ছাড়া উপস্থিত ছিলেন স্বামী বেদপুরুষানন্দ, স্বামী অমলাত্মানন্দ, স্বামী সোমাত্মানন্দ, স্বামী কল্যাণেশানন্দ, তরুণকান্তি দত্ত এবং বর্ধমান ও বাঁকুড়া ভাবপ্রচার পরিষদের অন্তর্গত ২১টি আশ্রমের সম্পাদক ও ৪৯ জন যুবপ্রতিনিধি। বিষ্ণুপুর বিবেকানন্দ চিন্তন ও সেবাসমিতি, বাঁকুড়া : গত ২৪ অগস্ট ২০২৫ সংগীত, আলোচনা প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী একচিত্তানন্দ ও জীবন বন্দ্যোপাধ্যায়। এদিন দ্বিবার্ষিক পত্রিকা বজ্র প্রকাশিত হয়। প্রায় ২০০ ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২৮ সেপ্টেম্বর ৩৯২ জন মানুষকে বস্ত্র, অর্থ ও মিষ্টান্নের প্যাকেট প্রদান করা হয়। ঝিখিরা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি, হাওড়া : গত ২৯ অগস্ট ২০২৫ বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি, মহিলাদের খাদ্যসামগ্রী প্রদান প্রভৃতির মাধ্যমে সোসাইটির সারদাগোষ্ঠীর ১০০তম সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়। স্বাগত- ভাষণ দেন সভাপতি অশোককুমার হাজরা। ভাষণ দেন প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা, প্রব্রাজিকা তন্ময়প্রাণা ও শুচিস্মিতা নাগ। প্রায় ২০০ ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও প্রসাদ পান।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in