এই গ্রন্থটি একাধারে শাস্ত্রব্যাখ্যা ও সাধনপথের দিশারি এবং গুরুকুল-ঐতিহ্যের

কেনোপনিষদ্পাঠ ও আলোচনা : স্বামী মো‌ক্ষদানন্দঅনুলিখন ও সম্পাদনা : স্বামী ঋতানন্দপ্রকাশক : শুভ্রাংশু কুমার জানামন্দাক্রান্তা৬ কলেজ রোকলকাতা-৭০০০০৯৬০০.০০ এই গ্রন্থটি একাধারে শাস্ত্রব্যাখ্যা ও সাধনপথের দিশারি এবং গুরুকুল-ঐতিহ্যের জীবন্ত দলিল। বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণকেন্দ্রের একসময়ের আচার্য স্বামী মোক্ষদানন্দের পাঠ ও আলোচনার সংরক্ষিত নথির অনুলিখন থেকেই এই গ্রন্থের জন্ম; ফলে এতে একজন আচার্যের হৃদয়স্পর্শী শিক্ষাদানের উষ্ণতাও অনুভূত হয়। ব্রহ্মাত্মৈক্যজ্ঞানই মুক্তি—এই বেদান্তসিদ্ধান্তকে সহজ ভাষায় ব্যাখ্যা করে গ্রন্থটি দেখিয়েছে যে, ব্রহ্মতত্ত্ব যুক্তি বা ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ নয়; শাস্ত্রই সেখানে একমাত্র প্রমাণ, আর শ্রবণ–মনন–নিদিধ্যাসনের মধ্য দিয়ে অজ্ঞান দূর হলেই আত্মস্বরূপ স্বতঃপ্রকাশিত হয়। আলোচনায় শাস্ত্রের গাম্ভীর্য যেমন রক্ষিত হয়েছে, তেমনি দৃষ্টান্ত, পুনরুক্তি ও প্রাঞ্জল ব্যাখ্যার মাধ্যমে তা সহজবোধ্য হয়ে উঠেছে; ফলে কঠিন দর্শনও পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়েছে। গ্রন্থটিতে গুরুর প্রতি কৃতজ্ঞতা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা এবং জ্ঞানকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সৎ প্রয়াস সর্বত্র স্পষ্ট। ভাষা তৎসম- প্রধান হলেও স্বচ্ছ ও সাবলীল; শৈলী সহজ ও অনাড়ম্বর। প্রচ্ছদ, ভূমিকা ও প্রকাশনা গ্রন্থটির মর্যাদা বৃদ্ধি করেছে। সামগ্রিকভাবে, এটি নিছক একটি উপনিষদ-ব্যাখ্যা নয়; বরং শাস্ত্র ও সাধনার সমন্বিত এক জীবনদর্শনের সুলিখিত প্রকাশ, যা শাস্ত্রপিপাসু পাঠককে অনুপ্রাণিত করবে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in