বাংলা ভাষার মাধুর্য ও লাবণ্য এই পত্রিকায় সুস্পষ্টভাবে পরিস্ফুট। স্বামীজী

উদ্বোধন-এর গত আশ্বিন ১৪৩২ সংখ্যাটি আগের বছরগুলির মতোই অনবদ্য। ঝকঝকে ছাপা, অলংকার-সমৃদ্ধ উন্নত কাগজ, বিভিন্ন বিষয়ে মনোমুগ্ধকর প্রবন্ধ—এককথায় অন্যান্য বাংলা পত্রিকার মধ্যে বোধকরি অগ্রগণ্য। বাংলা ভাষার মাধুর্য ও লাবণ্য এই পত্রিকায় সুস্পষ্টভাবে পরিস্ফুট। স্বামীজী বাংলাভাষার যে-দিশা দিয়েছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা গ্রন্থগুলি ও বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে, তা আজ এই পত্রিকাতে বহমান। তাছাড়া আজকের সমাজ যে অসহিষ্ণুতা, সংকীর্ণতা, অবিশ্বাসে আচ্ছন্ন, তা প্রতিহত করে অগ্রসর হতে পথনির্দেশ দেয় উদ্বোধন পত্রিকার বিভিন্ন প্রবন্ধ ও প্রতিবেদন। ১৪৩২-এর পূজা সংখ্যায় পূর্বতন ও বর্তমান সহাধ্যক্ষ মহারাজদের লেখা যেমন তার সৌন্দর্য ও গুণগত মান বৃদ্ধি করেছে, পাশাপাশি ‘দোষানশেষান্ সগুণীকরোষি’, ‘নরেন্দ্র কালী মেনেছে’, ‘প্রসাদ লইয়া যায় পরমেশ-পাশে’, ‘ভারতের মহীয়সী নারীদের চরিতগাথা’—এসকল প্রবন্ধ অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে। নিকোলাস রোয়েরিখ, পঞ্চতন্ত্রের আলোকে মুঘল চিত্রশিল্পের ওপর দীর্ঘ প্রবন্ধ ও রাস্কিন বন্ডের সঙ্গে সা‌ক্ষাৎকার এই সংখ্যার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। দুর্গাপুজোর আবহে এত সুন্দর রচনাসম্ভার পাঠকদের হাতে তুলে দেওয়ার জন্য উদ্বোধন- কর্তৃপ‌ক্ষকে আন্তরিক অভিনন্দন। কৌশিক দাশহরিদেবপুর, কলকাতা

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in