বহুকে জানতে ছুটেছি শহর গ্রাম প্রান্তরে
সেই জানা আবর্জনাসম জমে
বহুকে জানতে ছুটেছি শহর গ্রাম প্রান্তরেসেই জানা আবর্জনাসম জমে রয়েছে অন্তরে।তুমি বললে—এসব অজ্ঞান, এক-কে জানাই জ্ঞানতাই এক-কে জানতে উদ্গ্রীব মন-প্রাণ।কিন্তু কোথায় আছেন তিনি, আছেন কত দূরে?কে যেন বলে ওঠে—খোঁজ নিজ অন্তঃপুরে।নিজেকে বিলিয়ে দাও সকলের কাছে সকল কাজেদেখবে সেই তিনি রয়েছেন চিরভাস্বর সবার মাঝে।সম্প্রসারণই তো জীবন আর মৃত্যু হলো হৃদয় সংকোচনহৃদয় প্রসারিত করলেই সরে যাবে সব আবরণ।এই অনুভূতি প্রতিফলিত হোক সদা অনুশীলনেএকের খোঁজ সার্থক হবে একমাত্র বহুকে নিবিড় আলিঙ্গনে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
