একসমুদ্র যুদ্ধ্য হওয়ার পরে
হাঁপিয়ে হাঁপিয়ে মৃত্যুটি পেয়ে‌ শেষে

একসমুদ্র যুদ্ধ্য হওয়ার পরেহাঁপিয়ে হাঁপিয়ে মৃত্যুটি পেয়ে‌ শেষেহাঁপ ছেড়ে বাঁচে যত বীরপুঙ্গব,মাথার ওপরে চক্কর মারে চিল,পুরোটাই বৃথা যুক্তির জালে ফেঁসেযাওয়া, আর ফেলে রাখা বাড়ি ঘর সব। চিৎ হয়ে শুয়ে আকাশ দেখছে যারা,তার চেয়ে খুব বেশি কি ভাগ্যবানযাঁরা একে একে‌ নিজ ভাগ্যকে মেনেগড়িয়ে পড়েন চ্যুত শিলাটির মতো?পতনের কোনো সান্ত্বনা হয়? ব্যাখ্যায় অভিমানঢাকা পড়ে? মরে ক্ষমা করা যায় ক্ষত? একসমুদ্র যুদ্ধজয়ের শেষেধু ধু করে এক মুক্তির বেলাভূমি,সঙ্গী কেবল বিষণ্ণ সারমেয়,সে বোঝে তোমাকে, আর তাকে বোঝ তুমি।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in