ভোরের বারাণসী। এক তরুণ সন্ন্যাসী চলেছেন গঙ্গাস্নানে। এমন সময় দেখলেন

ভোরের বারাণসী। এক তরুণ সন্ন্যাসী চলেছেন গঙ্গাস্নানে। এমন সময় দেখলেন এক অদ্ভুত কাণ্ড! এক যুবতী তাঁর মৃত স্বামীর নিথর দেহখানি পথের মাঝে রেখে সৎকারের জন্য সাহায্য প্রার্থনা করছেন। গমনাগমনের অসুবিধা হচ্ছে দেখে তরুণ যতিবর তাঁকে অনুরোধ করলেন শবদেহখানি একপাশে সরিয়ে নিতে। যুবতীটি উত্তর দিলেন : “বাবা! ওকেই একটু সরে যেতে বল না।” বিস্মিত সন্ন্যাসী একটু বিরক্তির সুরেই বললেন : “এই মৃতদেহের কি নড়ার শক্তি আছে? ওটা সরিয়ে রাখ।” বিন্দুমাত্র বিচলিত না হয়ে আরো গম্ভীর সুরে যুবতীটি বলে উঠলেন : “শক্তি না থাকলে কি একটুও সরা যায় না?” সন্ন্যাসী এবার বেশ উত্তেজিত। রূঢ়ভাবে তিনি বললেন : “কী অসম্ভব কথা বলছ!” শান্তভাবে যুবতী উত্তর দিলেন : “অসম্ভব কেন হবে বাবা? তোমার মতে তো শক্তিহীন ব্রহ্মই জগতে সবকিছু করছে; তবে এই শবদেহ আর সরতে পারবে না কেন?” চমকিত হলেন যতিবর! শাস্ত্রোক্ত সগুণ ব্রহ্মের কথা যে কখনো তাঁর মনে উঠত না তা নয়, কিন্তু নির্গুণ ব্রহ্মানুভূতির পর এতকাল সেই বিষয়ে তিনি মনোযোগ দিতে পারেননি। এই যুবতীর কথায় তিনি এখন ভাবে তন্ময় হয়ে গেলেন। কিছুক্ষণ পর স্বাভাবিক ভূমিতে নেমে তিনি দেখলেন, সেই শব ও যুবতী কোথায় অদৃশ্য হয়ে গেছেন! সাথে সরিয়ে নিয়ে গেছেন তাঁর চেতনাকে আচ্ছন্ন করে রাখা এতদিনের এক মলিন আবরণ। এক লহমায় তিনি উপলব্ধি করলেন, সেই নির্গুণ ব্রহ্মই সমস্ত দিক পরিপূর্ণ করে এক বিরাট গুণময় মূর্তিতে বিরাজমান। এই অখিল ব্রহ্মাণ্ড তাঁরই লীলারূপী প্রকাশ। লীলার ছলেই তিনি সৃষ্টি-স্থিতি-বিনাশে রত। তরুণ সন্ন্যাসীর হৃদয় এবার উদ্বেলিত হলো ভক্তির উচ্ছ্বাসে। শরীর কণ্টকিত। ঝরঝর অশ্রুপাতে সিক্ত নয়ন-যুগল।১ অন্তরে-বাহিরে আদ্যাশক্তিকে অনুভব করে এখন তিনি মাতৃভাবে বিভোর—‘গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি’।২ শঙ্করাচার্য অদ্বৈতবেদান্তের শ্রেষ্ঠ প্রবক্তা হিসাবে সুপরিচিত। সাধারণভাবে মনে করা হয়, তিনি মুক্তির একমাত্র মার্গ হিসাবে জ্ঞানকেই প্রতিষ্ঠা করেছিলেন; কিন্তু তাঁর দর্শনের গভীরতম অনুধ্যানে বোঝা যায়, ভক্তি সেখানে কোনো গৌণ অনুষঙ্গ নয়; বরং তা আত্মজ্ঞানলাভের অপরিহার্য সহায়করূপে বিবেচিত। আচার্যের দর্শনে ভক্তিকে কেবল ঈশ্বরের প্রতি আবেগময় প্রেমরূপে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in