ভারতের সুদূর দক্ষিণে অবস্থিত কেরল প্রদেশের কালাডি গ্রাম। সেখান থেকে
ভারতের সুদূর দক্ষিণে অবস্থিত কেরল প্রদেশের কালাডি গ্রাম। সেখান থেকে বালক-সন্ন্যাসী শঙ্কর পদব্রজে চলেছেন গুরু-অন্বেষণে নর্মদার উদ্দেশে। পথে একদিন নির্জন বনের মধ্যে দুপুরবেলায় গাছের ছায়ায় বিশ্রাম করছেন। এমন সময় দেখলেন, কয়েকটি ছোট ব্যাঙ জল থেকে তীরে উঠে একটি পাথরের ওপর এল, কিন্তু প্রখর সূর্যের তাপ সহ্য করতে না পেরে আবার জলে নামার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় একটি বিশাল সাপ কোথা থেকে এসে ফণাবিস্তার করে তাদের ছায়া দিতে লাগল, অথচ তাদের খেল না! কিছুক্ষণ পর ব্যাঙগুলি জলে নেমে গেল এবং সাপটিও ফণা গুটিয়ে চলে গেল। শঙ্কর এই দৃশ্য দেখে অবাক হয়ে ভাবতে লাগলেন—এ নিশ্চয় স্থানমাহাত্ম্য। পরে খোঁজ নিয়ে তিনি জানলেন, অতীতে সেখানে ছিল বিভাণ্ডক ঋষির আশ্রম। পরে ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গের নামে স্থানটির নাম হয় ‘শৃঙ্গগিরি’। পরবর্তিকালে এখানেই আচার্য শঙ্কর শিষ্যদের নিয়ে ‘শৃঙ্গেরী মঠ’ স্থাপন করেন। শিবাবতার আচার্য শঙ্কর ছিলেন সনাতন হিন্দুধর্মের অন্যতম প্রধান সংস্থাপক ও প্রবক্তা। বৌদ্ধযুগের শেষ অবস্থায় যখন ধর্মের ভীষণ গ্লানি উৎপন্ন হয় এবং সনাতন বৈদিক ধর্ম লুপ্তপ্রায় হতে বসে, তখন পথভ্রষ্ট পতিত ভারতকে সুপথে এনেছিলেন তিনি। সমগ্র ভারত পরিভ্রমণ করে তিনি অদ্বৈতবেদান্তের বিজয়পতাকা উড্ডীন করেছিলেন। তাঁর শিক্ষার মূল কথা হলো আত্মা ও ব্রহ্মের ঐক্য। জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগের সার্থক সমন্বয় ঘটেছিল এই ক্ষণজন্মা সন্ন্যাসীর জীবনে। ভারতবর্ষের সনাতন আদর্শ রক্ষায় তিনি দেশের চারপ্রান্তে চারটি মঠ স্থাপন করেন—পূর্বপ্রান্তে পুরীতে ‘গোবর্ধন মঠ’, পশ্চিমপ্রান্তে দ্বারকায় ‘শারদা মঠ’, উত্তরপ্রান্তে বদরিকায় ‘জ্যোতির্মঠ’ এবং দক্ষিণপ্রান্তে শৃঙ্গেরীতে ‘শৃঙ্গেরী মঠ’। গুরুপরম্পরা রক্ষার জন্য তিনি দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ের প্রবর্তন করেন। এছাড়াও পরিব্রজ্যা ও দিগ্বিজয়ের পথে তিনি বহু লুপ্ততীর্থের পুনরুদ্ধার ও সংস্থাপন করেছিলেন। হৃষীকেশে যজ্ঞেশ্বরমূর্তির পুনরুদ্ধার নর্মদাতীরে ওঙ্কারনাথে গুরু গোবিন্দপাদের নির্দেশে সাধনায় সিদ্ধিলাভের পর শঙ্কর কাশীধামে আসেন ও সেখানে অদ্বৈততত্ত্ব প্রচার করেন। অনেকেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। কিছুকাল পরে তিনি উত্তরাখণ্ডের পথে যাত্রা করেন এবং হরিদ্বার হয়ে হৃষীকেশে উপস্থিত হন। এখানে ঋষিদের প্রতিষ্ঠিত যজ্ঞেশ্বর বিষ্ণুর বিগ্রহ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
