অলৌকিক প্রতিভার অধিকারী আচার্য শঙ্কর ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাসে
অলৌকিক প্রতিভার অধিকারী আচার্য শঙ্কর ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাসে নবযুগের সূচনা করেছিলেন। তিনি এক অনন্য ব্যক্তিত্ব—একাধারে দার্শনিক, ভাষ্যকার, আচার্য ও ধর্মসংস্কারক। উপনিষদ্, ব্রহ্মসূত্র এবং ভগবদ্গীতার ওপর তাঁর ভাষ্য অদ্বৈতবেদান্তকে সুসংহত দার্শনিক ভূমিতে প্রতিষ্ঠা করেছে। কিন্তু কঠোর, জটিল যুক্তিজালের বাহ্য নীরস ব্যক্তিত্বের অভ্যন্তরে তাঁর একটি ভাবময়, সমুদ্রোপম গভীর অথচ শান্ত সরস ব্যক্তিত্ব রয়েছে। দার্শনিক রচনার পাশাপাশি তাঁর স্তোত্রসাহিত্য তাই অসাধারণ কাব্যগুণে দীপ্যমান। যেকোনো দেবতার স্তোত্রগানের ক্ষেত্রে শঙ্করাচার্য-কৃত স্তোত্রসমূহ নিঃসন্দেহে প্রথম শ্রেণিতে পড়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাঁর চরিত্র আলোচনায় ব্যক্তিত্বের এই দিকটির ওপর বিশেষ আলোকপাত করা হয় না। শঙ্করাচার্যের রচিত স্তোত্রগুলি শুধু ভক্তিরসে পূর্ণ নয়, তা দার্শনিক তত্ত্বেরও আকরস্বরূপ। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে গম্ভীর দার্শনিক ভাবনাগুলিকে সুললিত পদাবলির মাধ্যমে উপস্থাপিত করেছেন তাঁর ভক্তিসাহিত্যে। সারস্বত কীর্তি শঙ্করাচার্য ঠিক কতগুলি গ্রন্থ রচনা করেছিলেন, সেই বিষয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তাঁর প্রাচীনতম এবং প্রামাণিক জীবনীগ্রন্থ শঙ্করদিগ্বিজয়ম্ কাব্যের ষষ্ঠ অধ্যায়ে গ্রন্থকার মাধবাচার্য লিখেছেন, আচার্য শঙ্কর উপনিষদ, গীতা, সনৎসুজাতীয় ও নৃসিংহতাপনীয়ের ভাষ্যরচনা করেছেন। এতদ্ব্যতীত আর কোন কোন গ্রন্থ শঙ্করাচার্যের বিরচিত, সেটি নিশ্চিত করে বলা মুশকিল। তবে রাজেন্দ্রনাথ ঘোষের মতে শঙ্করাচার্যের রচনার সংখ্যা মোট ১৫১টি (উপদেশমূলক গ্রন্থ ৫৪, স্তোত্র ৭৫, ভাষ্য ২২)। যদিও দ্বিজদাস দত্ত-সহ বহু গবেষকই ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ভিত্তিতে এই সমস্ত রচনাই শঙ্করের কি না সেবিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ১৯১০ সালে শ্রীরঙ্গম-স্থিত শ্রীবাণী বিলাস প্রেস থেকে কুড়িটি খণ্ডে The Works of Sri Shankaracharya সংকলিত হয়। এর কিছুদিন পরে ১৩১৮ বঙ্গাব্দে বহরমপুর থেকে শ্রীপতিনাথ ভট্টাচার্যের বঙ্গানুবাদ-সহ শঙ্করাচার্যের গ্রন্থাবলি প্রকাশিত হয়। যদিও বাংলা লিপিতে শঙ্করাচার্য গ্রন্থমালা আনুমানিক ১৩০১ বঙ্গাব্দে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় কর্তৃক সম্পাদিত হয়ে বসুমতী সাহিত্য মন্দির থেকে প্রকাশিত হয়েছিল। পরবর্তিকালে পঞ্চানন তর্করত্ন শিবাবতার শঙ্করাচার্যের গ্রন্থমালা নামে একাধিক খণ্ডে শঙ্করাচার্যের রচনাসমূহের বঙ্গানুবাদ ও স্থানে স্থানে সংস্কৃত টীকা-সহ সম্পাদনা করেন। এই গ্রন্থমালাও ১৩৪১ বঙ্গাব্দে বসুমতী সাহিত্য মন্দির থেকে প্রকাশিত হয়। এর পূর্বে ১৩৩৪ বঙ্গাব্দে শাঙ্করগ্রন্থরত্নাবলী সংকলিত ও প্রকাশিত হয়েছিল। সম্পাদক...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
