শঙ্করাচার্য অবতীর্ণ হয়েছিলেন উপনিষদ- প্রতিপাদিত অদ্বৈততত্ত্বকে

শঙ্করাচার্য অবতীর্ণ হয়েছিলেন উপনিষদ- প্রতিপাদিত অদ্বৈততত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠা করতে। সাধারণভাবে বলা হয়ে থাকে—অদ্বৈতবাদ শঙ্করাচার্যের সৃষ্টি, কিন্তু বাস্তবিক তা নয়। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, উনি প্রস্থানত্রয়ের ভাষ্যে কোনো একটি তত্ত্ব বা বিচারধারা প্রতিষ্ঠা করার সময় উপনিষদের বাক্যই উদ্ধৃত করেছেন এবং প্রমাণ করেছেন, তাঁর প্রতিটি বিচারধারা ও যুক্তি উপনিষদের ওপরেই প্রতিষ্ঠিত। উপনিষদে দেখি, আত্মা বা ব্রহ্মকে জগতের সমুদয় পদার্থের অন্তরতম সারবস্তু বলা হয়েছে। একই ব্রহ্মকে প্রত্যেক পদার্থের সারবস্তু হিসাবে বর্ণনার সময় তাঁকে সাধারণত ‘আত্মা’ পদের দ্বারা অভিহিত করা হয়। উপনিষদ বলেছেন : ‘যৎ সাক্ষাদপরোক্ষাদ্ ব্রহ্ম য আত্মা সর্বান্তরঃ’১—যা সাক্ষাৎ অপরো‌ক্ষ ব্রহ্ম তা সবকিছুর অন্তরাত্মা। আবার এই শুদ্ধব্রহ্ম বা আত্মার স্বরূপ অদ্বৈত। ‘অদ্বৈত’ পদের অর্থ হলো—‘দ্বৈতাভাবোপলক্ষিত ব্রহ্মনির্বিকল্পক।’২ অর্থাৎ দ্বৈত-অভাব দ্বারা উপলক্ষিত নির্বিকল্প ব্রহ্ম হলেন অদ্বৈত। এই আত্মা দেশ, কাল ও বস্তু দ্বারা অপরিচ্ছিন্ন এক অখণ্ডসত্তা। দেশ-পরিচ্ছিন্ন না হওয়ার জন্য তিনি বিভু অর্থাৎ সর্বব্যাপী, কাল-পরিচ্ছিন্ন না হওয়ার জন্য তিনি নিত্য অর্থাৎ এঁর অস্তিত্ব অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিনকালে কখনোই লুপ্ত হয় না, আর বস্তু-পরিচ্ছিন্ন না হওয়ার জন্য তিনি পূর্ণ অর্থাৎ তাঁর অস্তিত্ব অন্য কোনোকিছুর অস্তিত্বের ওপর নির্ভর করে না।৩ এই বিশ্বব্রহ্মাণ্ডের সমুদয় পদার্থই দেশ, কাল ও বস্তুর দ্বারা পরিচ্ছিন্ন থাকে বলে এই পদার্থগুলিকে ‘জড়পদার্থ’ বলা হয়। জগতের জড়পদার্থগুলির অস্তিত্ব ক্ষণস্থায়ী এবং অন্যের ওপর নির্ভরশীল। অন্যদিকে যেহেতু আত্মার অস্তিত্ব অন্য কোনো অস্তিত্বের ওপর নির্ভরশীল নয়, সেহেতু আত্মার অস্তিত্বকেই একমাত্র অস্তিত্বস্বরূপ বস্তু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তেমনি যখন আমাদের কোনো জাগতিক বস্তুর জ্ঞান হয়, তখন সেই জ্ঞানটিও পরিচ্ছিন্নজ্ঞানই হয়—যেহেতু জ্ঞানের বিষয়টি পরিচ্ছিন্ন। এই জ্ঞানগুলি সবই খণ্ডজ্ঞান। কিন্তু আত্মজ্ঞান কোনো বিষয়জ্ঞান নয়, এটি অখণ্ডজ্ঞান বা জ্ঞানস্বরূপ। উপনিষদ বলেছেন—অনন্ত সত্যস্বরূপ অনন্ত জ্ঞানস্বরূপ ব্রহ্ম।৪ একইভাবে আমরা যখন জাগতিক বস্তু থেকে আনন্দ পাই বা আনন্দ নেওয়ার চেষ্টা করি, সেই আনন্দও পরিচ্ছিন্ন ও ক্ষণস্থায়ী আনন্দ হয়; কিন্তু যখন আমরা অপরিচ্ছিন্ন বস্তু অর্থাৎ আত্মা-আনন্দ পাই, সেই আনন্দ চিরন্তন ও অনন্ত হয়। এই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in