স্বামী বিবেকানন্দের প্রস্তাবিত কর্ম তথা কর্মযোগের ধারণা এবং শঙ্করাচার্যের
স্বামী বিবেকানন্দের প্রস্তাবিত কর্ম তথা কর্মযোগের ধারণা এবং শঙ্করাচার্যের যে-অভিমত কর্ম জ্ঞানের পরিপন্থী—এই দুইয়ের মধ্যে যে তথাকথিত দ্বন্দ্ব, সেবিষয়ে প্রথমেই বলা দরকার, ‘কর্ম’ এবং ‘জ্ঞান’ শব্দ-দুটির ভুল ব্যবহার ও ভুল বোঝার জন্যই এধরনের বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অতএব, সর্বপ্রথমে এই শব্দ-দুটির প্রকৃত অর্থ নিরূপণ করা যাক। আচার্য শঙ্কর তাঁর বিবেকচূড়ামণিতে বলেছেন : “চিত্তস্য শুদ্ধয়ে কর্ম ন তু বস্তূপলব্ধয়ে।বস্তুসিদ্ধির্বিচারেণ ন কিঞ্চিৎ কর্মকোটিভিঃ।।”১ —কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয়, কিন্তু তার দ্বারা আত্মস্বরূপের উপলব্ধি হয় না। কেবলমাত্র বিচারের দ্বারা বস্তুস্বরূপের উপলব্ধি হয়। কিন্তু কোটি কোটি কর্মের অনুষ্ঠানের দ্বারা কিছুমাত্র প্রয়োজন সিদ্ধ হয় না। কর্ম ও জ্ঞান কর্ম জ্ঞান অপেক্ষা নিকৃষ্ট বা জ্ঞান কর্ম অপেক্ষা নিকৃষ্ট—এই বিরুদ্ধ মতের যেকোনোটির প্রতিপাদন করতে অনেক সময় আমরা শঙ্করের রচনা থেকে উদ্ধৃতি দিয়ে থাকি। শ্রীমদ্ভগবদ্গীতার কিছু শ্লোকের মধ্যেও এরকম বিরুদ্ধভাব দেখতে পাওয়া যায়।২ তবে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করলে দেখা যাবে, আমাদের বোঝার ভুলেই এমনটি মনে হয়। যে-প্রসঙ্গে শব্দ-দুটি ব্যবহৃত হয়েছে তা সঠিকভাবে বুঝতে হবে। কর্ম বলতে শঙ্কর সকাম কর্মকে বুঝিয়েছেন, সেটি হলো স্বার্থপ্রণোদিত কর্ম। শাস্ত্রে যে-কর্ম বিহিত রয়েছে, তার দ্বারা ইহজন্মে বা পরজন্মে ‘অভ্যুদয়’ অর্থাৎ জাগতিক সমৃদ্ধিলাভ হয়। কর্ম বলতে শঙ্কর শুধুমাত্র এই প্রকার কর্মকেই বুঝিয়েছেন। বলা হয়, স্বার্থ বা ফলের অভিসন্ধি ব্যতিরেকে কর্ম সম্ভব নয়। এই অভিসন্ধি আমাদের কাজ করার প্রেরণা দেয়। সামান্য চিন্তা করলেই বোঝা যায়— বাসনা ছাড়া প্রবৃত্তি হয় না, আবার অপূর্ণতাবোধ না থাকলে বাসনার উদ্রেক হতে পারে না। অপূর্ণতাবোধ তখনি থাকে যখন আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা অজ্ঞান থাকি। শঙ্করের মতে, আমাদের প্রকৃত স্বরূপ হলো আত্মা—যা ব্রহ্মের সঙ্গে অভিন্ন। আমাদের অপূর্ণতার বোধই আমাদের কর্মে প্রবৃত্ত করে। অবিদ্যা, কাম ও কর্ম অবিদ্যা, কাম ও কর্ম—এই তিনটি শব্দ একসঙ্গে ব্যবহৃত হয়। অবিদ্যার অর্থ হলো নিজের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞতা বা ভুল ধারণা। কাম হলো বাসনা এবং কর্ম মানে কাজ বা ক্রিয়া। আগেই বলা হয়েছে, বাসনা আমাদের কর্মে প্রবৃত্ত...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
