“হে ভারত, যখনি বর্ণাশ্রমাদি ধর্মের পতন এবং অধর্মের উত্থান হয়, তখন আমি

“হে ভারত, যখনি বর্ণাশ্রমাদি ধর্মের পতন এবং অধর্মের উত্থান হয়, তখন আমি দেহধারণ করে জগতে আবির্ভূত হই। সাধুদের র‌ক্ষা, দুষ্টদের বিনাশ এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।”১ এই কথাগুলি আমরা ভগবদ্গীতায় পাই, যা সমগ্র মানবজাতির আচার্য শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন। প্রায় পাঁচ হাজার বছর আগে কুরু‌ক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে তাঁর প্রকৃত সত্তা সম্পর্কে সচেতন ও মোহমুক্ত করে তুলতে তিনি এই উপদেশ দিয়েছিলেন। আমরা এরপর আর কারো মুখে একথাগুলির পুনরাবৃত্তি সেভাবে শুনিনি বটে, কিন্তু এই পৃথিবীতে বিভিন্ন দেশে সময়ে সময়ে প্রয়োজন অনুসারে কথাগুলির বাস্তব প্রয়োগ ও পরিপূর্ণতা প্রত্যক্ষ করেছি। পৃথিবীর সমস্ত ধর্মের জন্মভূমি ও মাতৃভূমি ভারতবর্ষের মতো এত স্পষ্টভাবে আমরা তা আর কোথাও লক্ষ্যও করি না। শ্রীকৃষ্ণের বহু পরে যখন ভারতে বৈদিক ধর্মের নামে নানা ধরনের অন্যায় ও পশুবলি হতে থাকল, তখনি আমরা শাক্যমুনি গৌতম বুদ্ধের আবির্ভাব প্রত্যক্ষ করি। তিনি অবতারের ভূমিকায় সেই সময়ের কুপ্রথাগুলির বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলেন এবং সবকিছুর সঠিক মর্মার্থ দান করেছিলেন। জগৎকে প্রদত্ত তাঁর ধর্ম ও নৈতিকতার শক্তি তাঁর জন্মভূমিতে দীর্ঘকাল কার্যকর ছিল। ইতিহাসের ছাত্ররা জানে, সম্রাট অশোকের যুগে এবং তার পরেও সমগ্র ভারতজুড়ে—এমনকী তার বাইরে বহু দূর পর্যন্ত তা কী অসাধারণ প্রভাব বিস্তার করেছিল। এই জড়জগতে কিছুই স্থায়ী নয়, কিছুই শাশ্বত নয়, কিছুই পরিপূর্ণ নয়। এই বিশ্বের সবকিছুই পরিবর্তনশীল এবং প্রতিক্রিয়ার অধীন। সময়ের প্রবাহে মানব-মনে বিদ্যমান অজ্ঞতার কারণে বুদ্ধদেবের প্রচারিত মতবাদের মধ্যেও এক প্রতিক্রিয়া দেখা দিল। মানুষের পাশব প্রবৃত্তিকে তুষ্ট করার জন্য ধর্মের নামে নানাবিধ অমানবিক ও বর্বর আচরণ প্রচলিত হতে শুরু করল, ফলে এদেশ আবারও চরম জড়বাদ ও কুসংস্কারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ল। এভাবে যখন ভারতের সমগ্র অধ্যাত্ম-আকাশ তমসাচ্ছন্ন ও ভীতিপ্রদ হয়ে উঠল, তখন তারই এক কোণে আবার এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটল। যুক্তিবোধ ও আধ্যাত্মিকতার অপূর্ব আলোকে তিনি সেই অন্ধকার দূর করে পরিবেশকে আবার নির্মল করে তুললেন। সেই উজ্জ্বল নক্ষত্র হলেন আচার্য শঙ্কর। পৃথিবীর...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in