দুধসাদা হিমালয়ের কোলে প্রাচীন এক মন্দির সারদাপীঠ। সারদাত্রী মা বাগ্দেবী

দুধসাদা হিমালয়ের কোলে প্রাচীন এক মন্দির সারদাপীঠ। সারদাত্রী মা বাগ্দেবী সেই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী। দেশ-বিদেশের নানান জ্ঞানিগুণীর সমাবেশ সেখানে। সেই বিদ্যামন্দিরে তারা ‘সর্বজ্ঞপীঠ’ নামে এক আসনকে সসম্ভ্রমে রক্ষা করে। যিনি সর্বশাস্ত্রবিদ ও দেবীর কৃপাপ্রাপ্ত, তিনিই কেবল পারেন সেখানে বসতে। একদিন শোনা গেল, দেশের তাবড় পণ্ডিতদের তর্কে পরাজিত করে আচার্য শঙ্কর আসছেন সারদাপীঠে। যত বড় আচার্যই তিনি হোন না কেন, এখানকার পণ্ডিতরাই বা কম কীসে! প্রথা মেনে পরীক্ষা দিলে তবেই আচার্য শঙ্করকে অধিকারী বলে তারা বিবেচনা করবে। মন্দিরবেষ্টনীর চারটি দ্বারে দাঁড়িয়ে রইল নৈয়ায়িক, সাংখ্য, মীমাংসক, বৌদ্ধ, জৈন প্রভৃতি বিভিন্ন শাখার বিদগ্ধজনেরা। একে একে সকলকে পরাজিত করে তরুণ সন্ন্যাসী অদ্বৈতবেদান্তকে সর্বোচ্চ বলে প্রতিষ্ঠিত করলেন। তখনি মধুর মাতৃকণ্ঠে সুরায়িত হলো আকাশবাণী। সর্বজ্ঞপীঠে আচার্য আরূঢ় হলেন—গৈরিক আলো ঝলমলিয়ে উঠল যেন। সকলে তাঁর জয়স্তুতিতে উদ্বেল। আর আচার্য শঙ্কর তখন শিশুর মতো গেয়ে চলেছেন মাতৃবন্দনা—প্রাণের আবেগে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in