গত ২, ২০ ও ২২ জানুয়ারি ২০২৬ যথাক্রমে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজী মহারাজ,
উৎসব-অনুষ্ঠান আবির্ভাবতিথি পালন : গত ২, ২০ ও ২২ জানুয়ারি ২০২৬ যথাক্রমে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন যথাক্রমে স্বামী জয়েশ্বরানন্দ, স্বামী বিশ্বাধিপানন্দ ও স্বামী কৃষ্ণনাথানন্দ। স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালন : গত ১০ জানুয়ারি ২০২৬ স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথিতে স্তোত্রপাঠ, ভজন, সংগীত, বিশেষ পূজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৪ ও ২৫, ১১ এবং ১৮ জানুয়ারি ২০২৬ যথাক্রমে শ্রীশ্রীমায়ের কথা, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত এবং কর্মযোগ পাঠ ও ব্যাখ্যা করেন স্বামী শক্তিময়ানন্দ, স্বামী অধিযজ্ঞানন্দ ও স্বামী অনামানন্দ। বিশেষ অনুষ্ঠান গত ২৫ জানুয়ারি ২০২৬ ‘রামায়ণ, মহাভারত ও নারী’ বিষয়ে ‘স্বামী বিরজানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী পূর্ণানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। স্বামী বিরজানন্দজীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন তমাল মুখার্জি। উদ্বোধন-এর প্রকাশদিবস উদ্বোধন-এর ১২৮তম প্রকাশদিবস উপলক্ষে গত ১৫ জানুয়ারি ২০২৬ সারদানন্দ সভাগৃহ-এ অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এই কেন্দ্রের সন্ন্যাসী, ব্রহ্মচারী, কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সন্ন্যাসী ও ব্রহ্মচারীর বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ‘উদ্বোধন-এর জীবনোদ্দেশ্য’ পাঠ করেন অরুণাভ দত্ত। পীযূষ আশ স্বামীজীর ‘প্রবুদ্ধ ভারতের প্রতি’ কবিতা থেকে পাঠ করেন। উদ্বোধন সম্বন্ধীয় স্মৃতিচারণ করেন ছন্দক মজুমদার, অনুদাত্ত মল্লিক, আর্য লাহিড়ী ও কিষাণলাল খাঁড়া। উদ্বোধন-এর ‘সংকল্পবাক্য’ পাঠ করান পত্রিকার সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ। সভাপতির ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। সমাপ্তি-সংগীত পরিবেশন করেন কৌস্তভ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরিন্দম দাস। অনুষ্ঠান-শেষে সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। বিশেষ সংবাদ গত ৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যে ২৬টি বইমেলায় উদ্বোধন কার্যালয় অংশগ্রহণ করেছে, তা নিম্নরূপ। পশ্চিমবঙ্গ—কলকাতা : স্বামী বিবেকানন্দ মিলনমেলা (সিমলা), সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা (নন্দন), কলকাতা আন্তর্জাতিক বইমেলা। হাওড়া : বালি বইমেলা। হুগলি : বৈদ্যবাটী বইমেলা, আরামবাগ বইমেলা, পাণ্ডুয়া বইমেলা। পূর্ব মেদিনীপুর : একতারপুর গ্রামীণ মেলা, মুগবেড়িয়া কল্পতরু মেলা, পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা,...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
