গত ১১ ডিসেম্বর ২০২৫ শ্রীমা সারদাদেবীর ১৭৩তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়।
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১১ ডিসেম্বর ২০২৫ শ্রীমা সারদাদেবীর ১৭৩তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকালের ধর্মসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। প্রায় ৩১,০০০ ভক্ত খিচুড়ি-প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, কানপুর : গত ৪ থেকে ১২ নভেম্বর ২০২৫ আশ্রমের শতবর্ষপূর্তি উৎসবের সমাপ্তিপর্ব উদ্যাপিত হয়। এই উপলক্ষে বিশেষ পূজা, চণ্ডীহোম, ভাষণ এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম, সোহরা (চেরাপুঞ্জি) : গত ১৯ নভেম্বর ২০২৫ নব প্রতিষ্ঠিত মহাবিদ্যালয়ের উদ্বোধন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মাননীয় কনরাড কে. সাংমা। রামকৃষ্ণ আশ্রম, মাইসুরু : গত ২১ থেকে ২৪ নভেম্বর ২০২৫ এই কেন্দ্রের শতবর্ষপূর্তি (১৯২৫—২০২৫) এবং রামকৃষ্ণ ইনস্টিটিউট অব মব়্যাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন (RIMSE)-এর সুবর্ণজয়ন্তী (১৯৭৪—২০২৪) উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, কেন্দ্রীয় সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রী মাননীয় গজেন্দ্র সিং শেখাওয়াত, রেলদপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় ভি. সোমান্না, বিভিন্ন আশ্রমের অধ্যক্ষ, সম্পাদক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করেন। চারদিনের অনুষ্ঠানে বিশেষ পূজা, জনসভা, শোভাযাত্রা, চলচ্চিত্র প্রদর্শন, ফ্লাডলাইট ডিসপ্লে, ভজন ও সংগীতের আয়োজন করা হয়। ২৭০ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী, ২০০০-এর বেশি ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। এই উপলক্ষে একটি স্মারকগ্রন্থ, স্বামী বিবেকানন্দ ইন মাইসুরু পুস্তিকা, বিশেষ ‘পোস্টমার্ক’, আশ্রম বিষয়ে একটি ভিডিও এবং একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়। নতুন কেন্দ্র ও উপকেন্দ্র স্থাপন ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের বালুরঘাট শ্রীরামকৃষ্ণ আশ্রমকে অধিগ্রহণ করে গত অগস্ট ২০২৫ রামকৃষ্ণ মিশনের একটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission, Balurghat, Hossenpur, P.O. Beltala Park, Dist. Dakshin Dinajpur, West Bengal 733103, Ph. no. 8001660953, e-mail : balurghat@rkmm.org ১৯১০ সালে প্রতিষ্ঠিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমকে অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশন, কামারপুকুর-এর উপকেন্দ্রে পরিণত করা হয়েছে। এই উপলক্ষে গত ২ নভেম্বর ২০২৫ শ্রীমৎ স্বামী সুবোধানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথিতে বিশেষ পূজা, সাংস্কৃতিক...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
