১৯৬৮ সালের জুন মাস। বাবা ও মায়ের সাথে বেলুড় মঠের অতিথিভবনে আছি।

উদ্বোধন-এর গত পৌষ ১৪৩২ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত পূজনীয় স্বামী সুহিতানন্দজীর লেখা ‘মায়ের শিষ্যগণের স্মৃতি’ পাঠ করে আনন্দলাভ করেছি। আমার সৌভাগ্য হয়েছিল এঁদের মধ্যে কয়েকজনকে দর্শন করার। সেই স্মৃতিগুলি আজও আমাকে প্রেরণা দেয়। ১৯৬৮ সালের জুন মাস। বাবা ও মায়ের সাথে বেলুড় মঠের অতিথিভবনে আছি। সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজী (প্রভু মহারাজ) একদিন বললেন : “তোমরা কাঁকুড়গাছির যোগোদ্যান দর্শন করে এস। ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মাহাত্ম্য ছাড়াও আমার অনেক দিনের বন্ধু ওখানে থাকেন—স্বামী ওঁকারানন্দ (অনঙ্গ মহারাজ)। ওনার মতো শাস্ত্রজ্ঞ সাধু এবং পূজাদি কর্মে পারদর্শী আমাদের সংঘে খুব কমই আছেন।” তাঁর কথামতো আমরা একদিন কাঁকুড়গাছি গেলাম। সেসময় যোগোদ্যান আজকের মতো ছিল না। একটি ছোট্ট মন্দির (প্রশস্ত নাটমন্দির তখনো তৈরি হয়নি), যেখানে ঠাকুরের মর্মরমূর্তি একবছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, রামবাবুর ক্ষুদ্র মন্দির, ঠাকুরের বসার জায়গা ‘বেদিঘর’, ‘রামকৃষ্ণ কুণ্ড’ এবং একটি অপরিসর আশ্রমগৃহ ছাড়া আর প্রায় সবই ফাঁকা। বর্ষাকালে সেখানে প্রচুর জল-কাদা হতো। দেখলাম, একজন চশমা চোখে বর্ষীয়ান সাধু এক জায়গায় কোদাল দিয়ে খোঁড়াখুঁড়ি করছেন। তাঁর পরনে মলিন একটি গেঞ্জি ও হাঁটু পর্যন্ত ওঠানো গেরুয়া ধুতি, পায়ে কাপড়ের ছেঁড়া জুতো। ত্রিসীমানায় আর কেউ নেই দেখে বাবা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন—ভাইস প্রেসিডেন্ট মহারাজের সাথে কোথায় দেখা হতে পারে? মহারাজ আশ্রম-ভবনের একতলার একটি ঘর দেখিয়ে ওখানে আমাদের অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পর তিনিই কপালের ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকে স্মিত হেসে বললেন : “আমিই অনঙ্গ মহারাজ।” আমরা তিনজনই তখন বিস্মিত! ভাবছি, রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ এত সাধারণভাবে থাকেন? ততক্ষণে ঠাকুরের ফলপ্রসাদ ও জল আমাদের সামনে এসে গেছে। পরিচয়পর্ব সমাপনান্তে নানান কথাবার্তা হলো। সব কথা এখন আর মনে নেই, কিন্তু পূজনীয় মহারাজের কিছু উক্তি ও সরস মন্তব্য আজও মনে গেঁথে আছে। আমার তখন বারো বছর বয়স, বেশ রোগা। আমাকে বললেন : “খুব খেলাধুলা করবি যাতে শরীরের গঠন হয়। জানিস, আমি সাহেবদের সাথে ফুটবল খেলতাম। কেউ আমাকে একটা মারলে আমি তাকে দুটো মারতাম।” কথাপ্রসঙ্গে বললেন :...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in