অযোধ্যাপুরীতে সেথা বেদবিৎ
পুণ্যবান দশরথ রাজা
আছে যাঁর ধন, বল,
[পূর্বানুবৃত্তি : মাঘ ১৪৩২ সংখ্যার পর]।।৫।। ৬অযোধ্যাপুরীতে সেথা বেদবিৎপুণ্যবান দশরথ রাজাআছে যাঁর ধন, বল, বিপুল সংগ্রহদূরদর্শী মহাতেজাপৌরজন প্রিয়ইক্ষ্বাকুকুল মহারথমহর্ষি রাজর্ষি হেন ত্রিলোক-বিশ্রুতকরিতেন বাসশত্রুহন্তা, মিত্রবান, ইন্দ্রিয়-সংযমীধনেতে কুবের হেন সঞ্চয়ে বাসবমনু যথা মানবেরে করেন পালনদশরথ প্রজারে তাঁহার করেন রক্ষণবিচার সম্মান তরে তাঁর কাছে দেবতা মানবএকই কালে হয় উপনীত।মহাতেজা মনু হেনলোকপাল তিনিঅমরাবতী তুল্য শ্রেষ্ঠ পুরী তাঁরবিস্তারিত রাজ্য বহু দূরনাগরিক সবেরহে তুষ্ট নিজ নিজ উপার্জিত ধনেলোভহীন ধর্মাত্মা তাহারাসত্যবাদী বহুবিদ্যা বিশারদপ্রজারা সকলকামী কদর্য্য কিম্বা নৃশংস নাস্তিকমূর্খ কেহ ছিল না রাজ্যেঅসূয়াবিহীন সবেদান, কৃতজ্ঞতা লয়ে রহে যেন শূর।কুণ্ডল, কিরীট, মাল্য, অঙ্গদ ভূষণেশোভে পৌরজন।স্রকচন্দনে আর চিত্রপত্র লিখিসুগন্ধী পুষ্পর মাল্যে কমনীয় হারেপরিচ্ছন্ন রহি সবে সদাই বিহারেদরিদ্র, ব্যথিত, ক্ষিপ্ত নহে কোনোজন।ব্রতাচারে বেদপাঠে সকলে নিরতসর্ব্বকালে সর্ব্বহিতে রতনরনারী নাহি কেহ লাবণ্য বিহীনরাজ-ভক্তি অচল কঠিন।পূজে সবে দেবতা ব্রাহ্মণেদীর্ঘজীবী পুত্র পৌত্র লয়েযাপে কাল আনন্দিত মনেকেশরী যেমনপার্ব্বত্য গুহারে পূর্ণ সদা করি রাখেঅগ্নিতুল্য তেজস্বী রাজনঅযোধ্যার পতি দশরথধনুর্ব্বিদ বীরগণ লয়ের’ন পূর্ণ।কাম্বোজ, বহ্লীক-জাত তুরঙ্গমবিন্ধ্য, হিমাচল আদিনানাস্থান জাত বহুভদ্রমন্দ, ভদ্রমৃগ, মৃগভদ্র নামেমাতঙ্গরা তুঙ্গগিরি প্রায়। রয়েছে সেথায়তারাপতি চন্দ্র যথা তারাগণে করেন শাসনতেমনি রাজনকরেন পালনসুদৃঢ় অর্গলযুক্ত বিরাট তোরণদিব্য গৃহ শোভা সাথেলোকাকীর্ণ পুরী অযোধ্যানগরীসকল কুশলময়প্রজাদের করিতেছে আনন্দ বর্দ্ধন। ৭দশরথ রাজসভাপায় শোভা মন্ত্রণা ইঙ্গিতে অভিজ্ঞনিত্য প্রিয়হিতে রত বিজ্ঞ যত অমাত্যে সজ্জনে।ধৃষ্টি, জয়ন্তের সাথে বিজয়, সুরাষ্ট্ররাষ্ট্রবিবর্দ্ধন, ধর্মপাল, অকোপ, সুমন্ত্রঅষ্ট তাঁর রাষ্ট্রীয় সচিব।প্রধান ঋত্বিকবামদেব, বশিষ্ঠ দুজনাসুযজ্ঞ, জাবালি, কাশ্যপমার্কণ্ডেয়, কাত্যায়ণ, গৌতম ঋষিরাদেন তাঁরা রাজারে মন্ত্রণাউজ্জ্বল দীপালি হেন রাজসভা মাঝে।বিনীত বিদ্বান এঁরাধর্মশীল জিতেন্দ্রিয়দেখিতে সুচারু সবে শস্ত্রে সুনিপুণসাবধান, দয়াবান সবাকার প্রতি;বিপুল বিক্রমশালী বহু কীর্ত্তিমানআছে তাঁহাদেরতেজ, ক্ষমা, যশ গুণব্যবহার কার্য্যে দৃঢ়, বিচারে চতুরস্বপক্ষ, বিপক্ষ কথা শুনি চরমুখেনিরপেক্ষ বিচারে উন্মুখ।পরীক্ষিত কার্য্য কুশলেতেপুত্র যদি হয় দোষীত্রুটি কভু হয়নাক দণ্ড দিতে তারেরাজকোষ বৃদ্ধি পেতে, সৈন্য সংগ্রহেতেবিচক্ষণ, সদা তাঁরা শুভকর্মে রত।শত্রু না করিলে দোষহিংসায় বিরত।বুদ্ধিবলে বিদেশী বিষয় সব তাঁরা অবগত।স্বরাষ্ট্র বা পররাষ্ট্র জনকেহ নহে মিথ্যাবাদী অসৎ কখন।নির্ম্মল বুদ্ধিরে লয়ে মন্ত্রীরা সকলেএকমত হয়ে চলে সবেদুর্ব্বৃত্ত নাহিক কেহসকলেই নিষ্কণ্টক শান্তি সুখে রহেগূঢ় গুহ্য মন্ত্রণা প্রবলসূক্ষ্মবুদ্ধি, নীতিজ্ঞ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
