সীতার পাতালপ্রবেশের পর রামের নিকট সমগ্র জগৎ শূন্য বোধ হইল। চারিদিকে যেন
সীতার পাতালপ্রবেশের পর রামের নিকট সমগ্র জগৎ শূন্য বোধ হইল। চারিদিকে যেন বিদায়ের সুর বাজিছে। পাতা ঝরার ন্যায় একে একে নিঃশব্দে জীবন ঝরিয়া পড়িতে শুরু করিল। কবি আমাদের শুনাইলেন কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ীর মৃত্যুসংবাদ। সাক্ষাৎ কাল তপস্বীর বেশে রামচন্দ্রের নিকট আসিয়া বলিলেন : এই অবতারে আপনি যে-আয়ু নিশ্চিত করিয়াছিলেন, তাহা পূর্ণ হইয়াছে। আরো অধিককাল প্রজাপালনের ইচ্ছা থাকিলে আপনি ধরাধামে থাকিতে পারেন। আর যদি পরমধামে আসিবার চিন্তা জাগে, তবে অবশ্যই আসিবেন। রামচন্দ্র বলিলেন : ত্রিলোকের প্রয়োজনসিদ্ধির জন্যই আমার এই অবতরণ। সেই উদ্দেশ্য এখন পূর্ণ। আমি স্বধামে ফিরিয়া যাইব। নেতৃত্ব কেবল বর্তমানকে শাসন করিবার বিষয় নহে; ইহা ভবিষ্যতের জন্য সুপরিকল্পিত প্রস্তুতির অপর নাম। প্রকৃত নেতার অন্যতম অপরিহার্য অথচ প্রায়ই উপেক্ষিত একটি গুণ হইল—উত্তরাধিকার বিষয়ে সুদূরপ্রসারী ও সুপরিণত পরিকল্পনা করিবার ক্ষমতা। এই দূরদৃষ্টি নেতার কার্যকাল শেষ হইবার বহু পরেও ধারাবাহিকতা, স্থিতি ও সমৃদ্ধি নিশ্চিত করে। সুদূর অতীতে অযোধ্যা রাজ্যে রাজা দশরথ প্রজাদের কল্যাণ বিষয়ে গভীরভাবে সচেতন ছিলেন। সর্বজীবের মঙ্গলসাধনে সহায়ক নানাবিধ গুণে ভূষিত হইয়া তিনি স্বভাবতই যাহা ন্যায় ও যথোচিত, তাহাই করিতে প্রবৃত্ত হইতেন। তাঁহার সর্বাধিক স্নেহ ছিল জ্যেষ্ঠপুত্র রামের প্রতি, যাঁহার উপর তিনি রাজ্যের ভার অর্পণ করিতে ইচ্ছুক ছিলেন। এই আকাঙ্ক্ষা শুধু পিতৃস্নেহের প্রকাশমাত্র ছিল না; ইহা ছিল সুদৃঢ় ও স্থিতিশীল শাসকের বিচক্ষণ পরিকল্পনা। দুর্ভাগ্যবশত মন্থরার কুটিল পরামর্শ ও রানি কৈকেয়ীর অনমনীয় দাবির ফলে নির্ধারিত সময়ে রাম রাজসিংহাসনে অধিষ্ঠিত হইতে পারিলেন না। পরবর্তিকালে রামচন্দ্র তাঁহার রাজত্বকালের সমাপ্তি যখন আসন্নপ্রায় বুঝিলেন, তখন তিনি রাজ্যকে অনিশ্চয়তা বা বিশৃঙ্খলার মধ্যে পরিত্যাগ করেন নাই। বরং বহু নেতা বা পদাধিকারী ব্যক্তি যাহা অবহেলা করেন, তিনি তাহা না করিয়া উত্তরাধিকারের পরিকল্পনা করিয়াছিলেন। ন্যায় ও ধর্মে প্রতিষ্ঠিত বহু বৎসরের আদর্শ রাজত্বের পর রাম উপলব্ধি করিয়াছিলেন—এখনি সেই সময়। নতুন শক্তি, নতুন দিশা ও নতুন উদ্দেশ্যের বিকাশের জন্য পথ প্রশস্ত করিবার সময়। বস্তুত, শুধু শাসকরূপেই নহে, ধর্মের রক্ষকরূপেও তাঁহার কর্তব্য সম্পূর্ণ করিয়াছিলেন। সীতার...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
