পদ্ম, গোলাপ, জুঁই, গন্ধরাজ, চাঁপা…
একে একে ষোলোটা ফুল নিবেদিত হলো পাদপদ্মে
পদ্ম, গোলাপ, জুঁই, গন্ধরাজ, চাঁপা…একে একে ষোলোটা ফুল নিবেদিত হলো পাদপদ্মেগড়বেন তিনি, গড়লেন—একমেটে, দোমেটে, চুন, রং দিয়েষোলোটি জীবন্ত প্রতিমা—দৃষ্টি যাদের সহস্রাব্দ পেরিয়ে…আগুনের ছোঁয়া পেয়ে জ্ঞানের মশাল উঠল জ্বলেছড়িয়ে পড়ল—দেশ থেকে দেশে, প্রাণ থেকে প্রাণে। ওদিকে ঘরের কোণে সুতো হাতে স্নেহের আঁচল পেতে বসেছিলেনআরেকজন—ষোলো ফুলের স্বর্গীয় মালা গাঁথবেন বলেযার সৌরভে দশদিক মাতোয়ারা হবেউদ্ভ্রান্ত দুঃসময় শেষে বইবে শান্তির মলয় বাতাসগাঁথা মালা সৌরভ ছড়াল সিমলা থেকে শিকাগো—পুঞ্জীভূত শক্তির বিস্ফোরণ ঘটল বিশ্বময়। যুগসন্ধিক্ষণ পার করে যজ্ঞের ষোলোটি তাজা শিখাজ্ঞান-ভক্তি-ভালবাসার বীজ ছড়াল দিকে দিকেএকশো পঁচিশ বছর পেরিয়ে যা এখন মহীরুহ…আজ, বয়ে যাওয়া গঙ্গার ছোট ছোট ঢেউয়েভেসে যাওয়া টুকরো আলোর কুচি, ধূপ-ধুনো-ঘণ্টার ধ্বনির সঙ্গেষোলো কর্মবীরের ত্যাগ-তপস্যাভূমি থেকেভেসে আসছে উদাত্ত মন্ত্রধ্বনি—খণ্ডন-ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায়…
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
