‘শিব’ বলতে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বা অন্যান্য দেবদেবী যেমন দেখি, তেমনটা
[এই প্রবন্ধটি ধ্রুবতারা পত্রিকার ১১শ বর্ষের ৩য় ও ৪র্থ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।] শিবরাত্রি উদ্যাপন সন্ন্যাসীদের মধ্যেই বেশি প্রচলিত। সারা ভারতবর্ষে, আর্যাবর্তে শিবরাত্রিতেই সন্ন্যাস হয়—‘বিরজাহোম’ হয়ে থাকে সন্ন্যাসীদের। আজকাল অবশ্য দেখা যায়, পথের ধারে হর-পার্বতীর মূর্তি বসিয়ে বারোয়ারি শিবপূজা হচ্ছে—যেমন আরো সব হয়ে থাকে। শিবরাত্রি তা নয়। তাহলে এ-ধারা কেন চলে আসছে? শিবরাত্রিতে বিরজাহোম, শেষরাত্রে সন্ন্যাস—এ তো বহুকাল থেকে, যুগ যুগ ধরে চলে আসছে। এটা যদি পূজা-অর্চার মতো আনুষ্ঠানিক কিছু ব্যাপার হতো, তাহলে নিশ্চয়ই এটা সন্ন্যাসীদের মধ্যে এত গুরুত্ব পেত না, সেজন্য একটু ভাবার বিষয় আছে। ‘শিব’ বলতে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বা অন্যান্য দেবদেবী যেমন দেখি, তেমনটা নয়। ‘শি’ শব্দটির একটা গভীর অর্থ আছে। শয়নার্থক ‘শী’ ধাতু থেকে ‘শিব’ শব্দটি নিষ্পন্ন হয়েছে। ‘শিব’—যাতে সকল কিছু শায়িত থাকে, যাতে সকল কিছুর বিরাম, সবকিছুর পরিসমাপ্তি, যাতে সমস্ত বিরাজিত, যিনি সকলের আধার বা অধিষ্ঠান। সর্বাধিষ্ঠান যিনি, তিনিই শিব। ‘রাত্রি’র ‘রা’ শব্দটির অর্থ—দান, প্রদান। দানার্থক ‘রা’ ধাতু থেকেই ‘রাত্রি’ পদ নিষ্পন্ন হয়েছে। ‘রা’ শব্দটির ভাব হচ্ছে সুখ ও আনন্দ প্রদান। যা কর্ম থেকে বিরামসুখ প্রদান করে, তাই রাত্রি। ‘রাত্রি’ সুখদান করে, ত্রাণ করে। কী থেকে ত্রাণ করে?—অসুখ অর্থাৎ দুঃখ ও অশুভ থেকে। রোজই আমরা আরতিতে গান করি—“জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার,/ শিব শিব আরতি তোমার।।” যিনি জীবকে সকল অশুভ থেকে ত্রাণ করে শুভ প্রদান করেন, আনন্দ দান করেন—তিনিই শিব। তাহলে ‘শিবরাত্রি’র অর্থ দাঁড়াচ্ছে—সকল অশুভ ও অমঙ্গল সেখানে বিলীন। এবার আসা যাক শিবচতুর্দশী প্রসঙ্গে। চতুর্দশী কী?—পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এসব—অজ্ঞান থেকে জাত। যখন আমাদের মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার তদাকারাকারিত হয়ে যাবে, আর আলাদা কোনো উপাধি থাকবে না—তখনি আমরা শিবত্বে প্রতিষ্ঠিত হব, শিবময় হয়ে যাব। যখন বুদ্ধিতে অন্য কোনো বৃত্তি উঠবে না অর্থাৎ বিষয়াকারা বুদ্ধি আর যখন থাকবে না, অহংকার এবং মনেরও অন্য কোনো বিষয় থাকবে না অর্থাৎ চতুর্দশ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
