মায়ের মন্ত্রশিষ্য স্বামী সম্বুদ্ধানন্দ বোম্বাই আশ্রমের মোহন্ত আবার ট্রাস্টি। মধ্যে

[পূর্বানুবৃত্তি : মাঘ ১৪৩২ সংখ্যার পর]।।৩।। মায়ের মন্ত্রশিষ্য স্বামী সম্বুদ্ধানন্দ বোম্বাই আশ্রমের মোহন্ত আবার ট্রাস্টি। মধ্যে মধ্যে তাঁকে মিটিঙে যোগ দিতে বোম্বাই থেকে বেলুড় মঠে যেতে হতো। পথে কাশীতে নেমে বিশ্বনাথ-অন্নপূর্ণা দর্শন, গঙ্গাস্নান করে যেতেন। ট্রেনের কুপে যেতেন। সেখানেও তিনি ডাম্বেল নিয়ে ব্যায়াম করতেন। হাত-পা দেখিয়ে বলতেন, সরানোর চেষ্টা করতে। আমরা আপ্রাণ চেষ্টা করতাম, তিনি মুচকে মুচকে হাসতেন। তিনি ‘ডেয়ার ডেভিল’ ছিলেন। ঠাকুরের এবং স্বামীজীর জন্মশতবর্ষ উদ্‌যাপনের দায়িত্ব ছিল তাঁর ওপর। তাঁর মুখে এক মজার কাহিনি শুনেছি। তিনি মঠ থেকে বোম্বাই যাচ্ছেন বারাণসী হয়ে। দাদার স্টেশনে নামতে হবে। সঙ্গে একটা বড় ট্রাঙ্ক। দেখলেন, ট্রেন দাদার স্টেশনে না থেমে এগিয়ে চলেছে; তিনি চিৎকার করে স্টেশনমাস্টারের উদ্দেশে নিজের ট্রাঙ্কটি প্ল্যাটফর্মে ফেলে দিলেন। স্টেশনমাস্টার ট্রাঙ্কটি আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন। শেষের দিকে অনেকটা পরিবেশ-সচেতন ছিলেন না, কিন্তু জপের মালাটি হাতে থাকা চাই-ই। কাশীতে ছিলেন যোগী মহারাজ—মায়ের শিষ্য। ছোট্ট একফালি কাপড় জড়িয়ে ছোট একটা আঁকশি দিয়ে সকালবেলাটা শুধু ফুলই তুলতেন। তাঁর সন্ন্যাস নাম স্বামী কৈবল্যানন্দ। পূজা সম্বন্ধে তাঁর জ্ঞানগর্ভ পুস্তক আছে। দুপুর বারোটা নাগাদ পূজায় বসে বেলা তিনটার সময় উঠে তাঁর জন্য রক্ষিত খাওয়ার থালাটি নিয়ে বসতেন। ভাত প্রায় চাল হয়ে যেত, সবজি ফেলে দেওয়ার মতো। তবু তিনি অম্লানবদনে খেয়ে যেতেন। তাঁর কোনো অসুখ হতেও কেউ দেখেনি। প্রেমেশ মহারাজ তাঁকে লক্ষ্য করে বলতেন—‘উচ্চ অবস্থার লোক’। একদিন প্রেমেশ মহারাজকে মহুয়া ফুল তুলে দেখিয়ে বলেন : “মা বালিকা বেশে এই মহুয়ার মধু পান করেন।” যোগী মহারাজের কী একটা অপারেশন হবে। ডাক্তাররা তাঁকে অজ্ঞান করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পারছেন না। তখন তাঁরা এবং সাধুরা তাঁর কাছে প্রার্থনা করলেন : “মহারাজ, প্রাণায়াম করে বাধা দেবেন না, আমরা কাজে এগতে পারছি না।” মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেলেন! সকালে যখন প্রেমেশ মহারাজকে প্যারাম্বুলেটরে করে কাশী সেবাশ্রমের রাস্তায় বেড়াতাম, তখন কখনো কখনো অদ্বৈত আশ্রমের মোহন্ত—মায়ের শিষ্য স্বামী অপূর্বানন্দের সঙ্গে দেখা হতো। স্বামী ভাস্বরানন্দ ছিলেন সেবাশ্রমের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in