অনন্তমূর্তি শ্রীরামকৃষ্ণ। ভক্ত-সাধক তাঁকে যেভাবে পেতে চায়, তিনি অনুরূপ দর্শনদানে

অনন্তমূর্তি শ্রীরামকৃষ্ণ। ভক্ত-সাধক তাঁকে যেভাবে পেতে চায়, তিনি অনুরূপ দর্শনদানে তাকে কৃতার্থ করেন। প্রতি বছর মহাশিবরাত্রি ও তাঁর জন্মতিথি মাত্র কয়েকদিনের ব্যবধানে ফিরে ফিরে আসে। পুনরায় সেই শুভলগ্ন আসন্ন। এই পুণ্যক্ষণে শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করি মানসপটে। যুগীদের শিবমন্দির অনন্ত আলোয় আভাসিত হয়েছে। সেই অকলিত কিরণ এসে প্রবেশ করল মহীয়সী চন্দ্রমণির উদরে। শিবজ্যোতি ভূমিষ্ঠ হলেন যথাকালে; সদ্যোজাত গায়ে মাখলেন ভস্ম-বিভূতি। শিবের মতোই তিনি মঙ্গলময়, চিরনির্মল। অন্তরের শুদ্ধতা ও স্বচ্ছতায় শিশু ভোলানাথের সরলতা। আত্মারাম মহাদেব হয়ে তিনি সদা তুষ্ট। যে-অখণ্ডচৈতন্যে শম্ভু নিত্যলীন, তাতেই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। আশুতোষ যেন করুণায় তনু ধরেছেন সকলের আশু শোকবিনাশে। সন্ন্যাসী শিবের মতো সমস্ত কামনাকে তিনি দগ্ধ করেছেন নিঃশেষে। স্বামী প্রেমেশানন্দ যথার্থ গেয়েছেন—“মন্মথ শত নিমেষে নিহত বঙ্কিমায়ত নয়নে।” “তুমি এলে ফাল্গুনে/… কোকিল-কুল-কূজিত মুখরিত অলি গুঞ্জনে।।” 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in