শ্রীরামকৃষ্ণ বলিতেন : “ব্রহ্ম আর শক্তি অভেদ।” যেমন অগ্নি ও তাহার দাহিকাশক্তি, তেমনি
শ্রীরামকৃষ্ণ বলিতেন : “ব্রহ্ম আর শক্তি অভেদ।” যেমন অগ্নি ও তাহার দাহিকাশক্তি, তেমনি শিব ও শক্তি অভেদ। ঠাকুরের জীবনেই শিব ও কালীর যুগপৎ প্রকাশ হইয়াছিল। তিনি একদিন তাঁহার ঘরের উত্তর-পূর্বের লম্বা বারান্দায় পদচারণ করিতেছিলেন। কুঠিবাড়িতে বসিয়া মথুরবাবু তাঁহাকে দেখিয়া তাঁহার সম্পর্কেই চিন্তা করিতেছিলেন, আবার কখনো নিজের কাজ করিতেছিলেন। হঠাৎই তিনি আসিয়া ঠাকুরের দুটি পা ধরিয়া কাঁদিতে লাগিলেন। ঠাকুর তাঁহাকে শান্ত করিলে তিনি এক অদ্ভুত দর্শনের কথা বলিলেন :“…আমি স্পষ্ট দেখলুম, যখন এদিকে এগিয়ে আসছ, দেখচি তুমি নও, আমার ঐ মন্দিরের মা! আর যাই পেছন ফিরে ওদিকে যাচ্চ, দেখি কি যে সাক্ষাৎ মহাদেব!” অর্থাৎ শিব ও শক্তি একত্রে। এপ্রসঙ্গে শ্রীমায়ের একটি মন্তব্য স্মরণীয়। তিনি তখন কোঠারে। আশুতোষ মিত্রের এক প্রশ্নের উত্তরে মা বলিয়াছিলেন : “বারবার আসা—এর কি নিস্তার নেই? যেখানে শিব, সেখানেই শক্তি—শিব শক্তি একত্তরে [একত্রে], বার বার সেই শিব, সেই শক্তি। নিস্তার নেই। তবু তো লোকে বোঝে না—কত কষ্ট ঠাকুর করছেন, তাদের জন্যে! কি সব তপিস্যে—তপিস্যের দরকার কি? তবু তপিস্যে—খালি লোকের জন্যে। লোক কি পারবে? তাদের তেজ কই, শক্তি কই? তাই তো ঠাকুরকে সব করতে হয়।”শিব কখনোই শক্তিবিহীন নহেন। যখন তাঁহাতে শক্তি প্রচ্ছন্নভাবে অবস্থিত, তখন তিনি বাক্যমনের অগোচর, কেবল সনাতন পুরুষমাত্র। একা বসিয়া থাকেন—নিজের ভাবে নিজে বিভোর হইয়া। তখন বিশ্বসৃষ্টি তাঁহাতে সংহৃত। তাঁহার কোনো ক্রিয়া নাই, কোনো চেষ্টা নাই, তিনিই শুধু বিরাজ করিতেছেন। এ অবস্থা মানুষের কল্পনার অতীত। এক অদ্বিতীয় চৈতন্যময় পুরুষ আপন জ্যোতিতে প্ৰকাশমান হইয়া স্বরূপে বিরাজিত। এই চৈতন্যময় পুরুষকেই যোগী, সন্ন্যাসী, ঋষিগণ শিব-নামে আরাধনা করিয়াছেন।শ্বেতাশ্বতরোপনিষদ-এ রহিয়াছে—‘যদাঽতমস্তন্ন দিবা ন রাত্রির্ন সন্ন চাসঞ্ছিব এব কেবলঃ।’—সেই তম অবস্থায় দিনও নাই, রাত্রিও নাই, সৎও নাই, অসৎও নাই, কেবলমাত্র শিবই বিরাজমান। কৈবল্যােপনিষদ-এ রহিয়াছে—অচিন্ত্য, অব্যক্ত, অনন্তরূপ, প্রশান্ত, অমৃতস্বরূপ, ব্রহ্মারও কারণ, আদিমধ্যান্তবিহীন, বিভু, চিদানন্দ, অরূপ, অদ্ভুত, ত্রিলোচন, নীলকণ্ঠ এক অদ্বিতীয় উমাসহায় (শক্তিসমন্বিত) পরমেশ্বর শিবকে ধ্যান করিয়া মুনি সেই তমের ঊর্ধ্বে বিরাজমান সমস্ত কিছুর সাক্ষী, সর্বকারণকারণ চরম তত্ত্বকে প্রাপ্ত...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
