
Free listening · At your own pace
Audio book
ভক্তিযোগ
স্বামী বিবেকানন্দ
অকপটভাবে ঈশ্বরানুসন্ধানই ভক্তিযোগ; প্রীতি ইহার আদি, মধ্য ও অন্ত। মুহূর্তস্থায়ী ভগবৎ-প্রেমোন্মত্ততা হইতেও শাশ্বতী মুক্তি আসিয়া থাকে। নারদ তদীয় 'ভক্তিসূত্রে' বলিয়াছেন, 'ভগবানে পরম প্রেমই ভক্তি।' 'ইহা লাভ করিলে জীব সর্বভূতে প্রেমবান ও ঘৃণাশূন্য হয় এবং অনন্তকালের জন্য তৃপ্তিলাভ করে।' 'এই প্রেমের দ্বারা কোন কাম্য বস্তু লাভ হইতে পারে না, কারণ বিষয়বাসনা থাকিতে এই প্রেমের উদয়ই হয় না।' 'কর্ম, জ্ঞান এবং যোগ হইতেও ভক্তি অধিকতরা, কারণ সাধ্যবিশেষই উহাদের লক্ষ্য, কিন্তু ভক্তি স্বয়ংই সাধ্য ও সাধনস্বরূপা।'
Now listening
ভক্তির লক্ষণ
0:000:00
Your position is remembered on this device.
1 / 19
